• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

লংগদু অগ্নিসংযোগ ঘটনায় ষড়যন্ত্রমূলক মামলা দায়ের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফের

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jun 2017   Saturday
no

no

লংগদুর অগ্নিসংযোগের ৪৪ জন পাহাড়ির নাম উল্লেখ করে গত ২১ জুন আওয়ামীলীগের স্থানীয় নেতা মাহবুব মিয়া রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে  মামলা দায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ।

 

শনিবার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর রাঙামাটি জেলা ইউনিটের  সংগঠক সচল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, লংগদুর অগ্নিসংযোগের ৪৪ জন পাহাড়ির নাম উল্লেখ করে গত ২১ জুন আওয়ামীলীগের স্থানীয় নেতা মাহবুব মিয়া কর্তৃক রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, মামলাটি ২ জুন পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগের ঘটনায় প্রশাসন এবং পাহাড়িদের দায়েরকৃত মামলা দু’টির স্বাভাবিক আইনি প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করার লক্ষ্যে পরিকল্পিভাবে করা হয়েছে।

 

প্রেস বার্তায় দাবী করা হয়, ১ জুন যদি সে রকম কোন ঘটনা ঘটে থাকে তাহলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীরজানা থাকার কথা। সংবাদপত্র অথবা অনলাইন মিডিয়াতেও তা প্রচার হওয়ার কথা। এমনকি কথিত ঘটনার সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্থরা থানায় অভিযোগ দেয়ার কথা। কিন্তু গত ২১ জুন মামলা দায়েরের আগ পর্যন্ত স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষ তা কেউই জানতো না।

 

প্রেস বার্তায় বলা হয়,  ২ জুন লংগদুর তা-বলীলা ছিল পরিকল্পিত এবং পাহাড়িদের উচ্ছেদ করে ভুমি দখলই ছিল এর অন্যতম প্রধান উদ্দেশ্য দাবী করে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়াতে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া পাহাড়িরা নিজভিটে-মাটিতে ফেরার প্রস্তুতি নিলে এ ষড়যন্ত্রমূলক মামলাটি দায়ের করা হয়েছে। , যাতে পাহাড়িরা তাদেও পোড়া ভিটে মাটিতে ফিওে আসতে না পারে। প্রেস বার্তায় অবিলম্বে লংগদুতে পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগকারীদের খুঁজে বেরকরে গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়েছে।

 

উল্লেখ্য, ১জুন খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইলের যৌথ খামার এলাকা থেকে রাঙামাটির লংগদু উপজেলা সদর ইউনিয়ন শাখার যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাড়ায় চালিম মোটর বাইক চালক নুরুল ইসলাম নয়নের লাশ উদ্ধার করা হয়। ওই দিন তিনি মোটরসাইকেলে যাত্রী নিয়ে লংগদু থেকে খাগড়াছড়ি যান। গত ২ জুন স্থানীয় বাঙালীরা নয়নের লাশ নিয়ে লংগদু সদরে মিছিল বের সময় তিনটিলা,পূর্ব ও পশ্চিম মানিকজোড় ছড়া ও বাত্যা পাড়া গ্রামে হামলা,লুটপাত ও অগ্নিসংযোগ চালানো হয়। এতে অন্ততপক্ষে দুই শতের অধিক ঘরবাড়ী আগুনে পুড়ে  যায়। এ ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়। এতে গ্রেফতার করা হয় ২৪ জনকে গ্রেফতার করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ