• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

মিথ্যা মামলা প্রত্যাহার,ইভ টিজিংকারীদের শাস্তি প্রদানসহ চার দফা দাবীতে
বুধবার থেকে অর্নিদিষ্টকালের জন্য সকল কার্যক্রম বর্জনের ঘোষনা দিয়েছে টিটিসির শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jul 2017   Wednesday

সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার,জুলি চাকমার ইভ টিজিং কারীদের শাস্তি প্রদানসহ চার দফা দাবীতে বুধবার থেকে অর্নিদিষ্টকালের জন্য সকল কার্যক্রম বর্জনের ঘোষনা দিয়েছে রাঙামাটি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সাধারন শিক্ষার্থীরা।

 

বুধবার টিটিসি রাঙামাটির  সাধারণ ছাত্র-ছাত্রীদের পক্ষে দশম শ্রেণীর জেনারেল ইলেকট্রলিনক্স বিভাগের শিক্ষার্থী  ইন্দ্র বিকাশ চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ বর্জনের ঘোষনা করা হয়েছে।

 

প্রেস বার্তায় বলা হয়, টিটিসি রাঙামাটি একটি স্বনামধন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্ঠা এবং ছাত্র-ছাত্রীদের অদম্য চেষ্টায় এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান বজায় রাখার মধ্য দিয়ে অত্র প্রতিষ্ঠানটি অনেকবার জেলার  মধ্যে সেরা শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু বহিরাগত ছাত্র এবং একটি স্বার্থান্বেষী মহল এই প্রতিষ্ঠানকে কলুষিত করার  ষড়যন্ত্র করছে। যার ধারাবাহিকতায় গেল ১৭ই জুলাই ছাত্রলীগের জুরাছড়ি থানা শাখার সহ-সভাপতি জ্ঞানমিত্র চাকমা, সহ সাধারণ সম্পাদক রকি চাকমাসহ তাদের মদদপুষ্ট টিটিসির উশৃঙ্খল ছাত্র ঝন্টু চাকমা টিটিসির ক্যাম্পাসে গিয়ে দশম  শ্রেনীর ওয়েল্ডিং ট্রেডের মেধাবী ছাত্রী জুলি চাকমাকে উত্যক্ত করে। এতে টিটিসির কয়েকজন সাধারণ ছাত্র-ছাত্রী প্রতিবাদ করলে তাদের মধ্যে সংঘর্ষ বাধেঁ এবং ত ঝন্টু চাকমাসহ কয়েকজন সাধারণ ছাত্র আহত হয়। এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষে জ্ঞানমিত্র চাকমা বাদী হয়ে ৭ জন নিরীহ ছাত্রের  নাম উল্লেখ করে এবং ১৪ জনকে অজ্ঞাত করে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছেন।

 

গেল ১৭ জুলাই তারিখের ঘটনাটিকে পুঁজি করে নিজের হীন স্বার্থ চরিতার্থ করার লক্ষে রাজনীতিকরণের মধ্য দিয়ে নিরীহ ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের  করা হয়েছে প্রেস বার্তায় দাবী করে টিটিসির ছাত্র-ছাত্রীরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ  এবং অবিলম্বে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবী জাননো হয়।

 

 

প্রেস বার্তায় মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়ার আগ পর্যন্ত এবং বহিরাগত জ্ঞানমিত্র চাকমা ও তার সহযোগীদের বিরুদ্ধে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে অর্নিদিষ্টকালের জন্য টিটিসির সাধারণ ছাত্রছাত্রীরা অত্র প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বর্জন করা হবে।  প্রেস বার্তায় জ্ঞানমিত্র চাকমাকে গ্রেফতার ও  টিটিসি এলাকার আড্ডাস্থল সিএইচটি পুজো বন্ধের দাবী জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ