• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

পাহাড় ধসে নিহত পরিবারকে অর্থ সহায়তা বিএনপি`র,আওয়ামীলীগের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2017   Friday

পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি শহরের নিহত পরিবারকে শুক্রবার অর্থ সহায়তা দিয়েছে বিএনপি। 

 

শহরের ভেদভেদী ও শিমুলতলী এলাকায় পাহাড় ধ্বসে নিহত পরিবারের মাঝে নিহত প্রত্যেকে জন্য ৫ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেন কেন্দ্রীয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান শামিম ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। রাঙামাটি এসময় বিএনপি`র কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সহ-সম্পাদক দীপেন দেওয়ান,কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সহ-সম্পাদক  কর্নেল(অব:) মনীষ  দেওয়ান, জেলা বিএনপি’র সভাপতি শাহ আলম, সাধারন সম্পাদক দীপন তালুকদার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিতরণকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান শামিম সরকার চরম উদাসিনতা কারণে রাঙামাটির পাহাড় ধসে মাটি চাপা পড়া লোকদের উদ্ধারে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, সরকারের ব্যর্থতার কারণে ১২০ জনের প্রাণ হানির ঘটনা ঘটেছে। তিনি পাহাড়ের এই দূর্যোগে পার্বত্য এলাকাকে দূর্গত এলাকা ঘোষণা করে রাষ্ট্রীয় শোক পালনে জন্য সরকারের প্রতি দাবী জানান।

 

আওয়ামীলীগের ত্রাণ বিতরণঃ
জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের মাঝে শুক্রবার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আওয়ামলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সাবেক পার্বত্যমন্ত্রী দীপংকর তালুকদার ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেন। এসময় জেলা আওমীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ