• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

পানছড়িতে শান্তিপূর্নভাবে অবরোধ পালিত
ছেলের গ্রেপ্তার সহ্য করতে না পেরে মারা গেলেন বিপুল চাকমার মা!

নতুন ধন চাকমা,পানছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Oct 2016   Monday

অসুস্থ মায়ের সামনে পুলিশ কর্তৃক একমাত্র ছেলের গ্রেপ্তারের যন্ত্রনা সহ্য করতে না পেরে গভীর রাতে মারা গেলেন মা !

 

এলাকাবাসীর অভিযোগ পুলিশের এমন অমানবিক আচরনের কারনে বিপুর চাকমার মা মারা গেছেন। দুই সন্তানের জননী এই হতভাগা মায়ের নাম নিরু চাকমা(৪৫)। সে পানছড়ি উপজেলা চেংগী ইউনিয়নের করল্যাছড়ি গ্রামের সাবেক মেম্বার সুনয়ন চাকমার স্ত্রী।

 

এদিকে, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিপুল চাকমার গ্রেপ্তারের প্রতিবাদে পানছড়িতে সোমবার অর্ধ দিবস অবরোধ শান্তিপুর্ণভাবে পালিত হয়েছে।


উল্লেখ্য, গেল রোববার পিসিপি’র নেতা বিপুল চাকমা তার অসুস্থ মা নিরু চাকমাকে চিকিৎসা করাতে গাড়ি যোগে চট্টগ্রাম যাচ্ছিলেন। এসময় পানছড়ির থানার সামনে গাড়ি থামিয়ে অসুস্থ মায়ের সামনে পুলিশ আটক করে। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জনসভায় বাধা দেয়াসহ পানছড়ি ও খাগড়াছড়ি সদর থানায় ১৭টি মামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ দাবী করেছে। তার গ্রেফতারের প্রতিবাদে পিসিপি  গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি উপজেলায় অর্ধ দিবস অবরােধের কর্মসূচির ঘোষনা দেয়। 


মৃত নিরু চাকমার স্বামী সুনয়ন চাকমা  দাবী করে বলেন, গেল রোববার সকালে বিপুল চাকমা তাঁর অসুস্থ মায়ের চিকিৎসা করাতে গাড়ি যোগে চট্টগ্রাম যাচ্ছিলেন। এসময় পানছড়ির থানার সামনে গাড়ি থামিয়ে অসুস্থ মায়ের সামনে পুলিশ তাঁকে আতক করে। ছেলে গ্রেপ্তার হওয়ার পর তার মাকে আর চট্টগ্রাম নেওয়া হয়নি। চিকিৎসার জন্য খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পানছড়ি থানা পুলিশের এমন অমানবিক আচরন সহ্য করতে না পেরে রোববার দিবাগত রাত পৌনে তিনটা সময় চিকিৎসাধীন অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নিরু চাকমা মারা যান বলে তার দাবী।

 

সুনয়ন চাকমা আরো বলেন পুলিশেরও তো মা-বান, ছেলে-মেয়ে রয়েছে। তাদের কাছে কোনো মায়া-দোয়া নেই? তাই তারা অসুস্থ মায়ের সামনে থেকে একমাত্র পুত্রকে গেপ্তার করতে পেরেছে। তিনি এ মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করেছেন।


পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুল জব্বার বলেন তাঁর বিরুদ্ধে ২০১৩ সালে প্রধানমন্ত্রীর জনসভায় বাধা দেয়াসহ পানছড়ি ও খাগড়াছড়ি সদর থানায় ১৭টি মামলা রয়েছে। তাই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।


এদিকে, ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিপুল চাকমার গ্রেপ্তারের প্রতিবাদে পানছড়িতে সোমবার অর্ধ দিবস অবরোধ শান্তিপুর্ণভাবে পালিত হয়েছে। অবরোধ চলাকালে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ