• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

ছাত্রলীগের সতর্ক বার্তা
ছাত্রলীগের রাঙামাটি সরকারী কলেজ শাখার নাম ভাঙ্গিয়ে ক্যাম্পাসে অপরাধমূলক কর্মকান্ড বরদাস্ত করবে না

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2016   Saturday

রাঙামাটি সরকারী বিশ্ববিদ্যালয়ে কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া অপ্রিতীকর ঘটনার তদন্তকালীন সময়ে ছাত্রলীগ রাঙামাটি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার নাম ভাঙ্গিয়ে কলেজ ক্যাম্পাসে কোন অপরাধ মূলক কর্মকান্ড বরদাস্ত করবে না।


শনিবার বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখার সভাপতি আব্দুল জব্বার সূজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কথা বলা হয়েছে।


প্রেস বার্তায় বলা হয়, গেল ২০ অক্টোবর রাঙামাটি সরকারী বিশ্ববিদ্যালয়ে কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া অপ্রিতীকর ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্তকালীন সময়ে  ছাত্রলীগ রাঙামাটি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার নাম ভাঙ্গিয়ে কলেজ ক্যাম্পাসে কোন অপরাধমূলক কর্মকান্ড জেলা ছাত্রলীগ বরদাস্ত করবে না। যদি কোন নেতা-কর্মী তদন্তকালীন সময়ে কোন অপকর্মের সাথে জড়িত হয় তাদের বিরুদ্ধে জেলা ছাত্রলীগ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। রাঙামাটি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখা সর্বদা নিয়োজিত ও সচেষ্ট রয়েছে।


প্রেস বার্তায় রাঙামাটি সরকারী কলেজ প্রশাসন ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে এসব অপরাধী যারা ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে বা ছাত্রলীগ নেতা কর্মীর পরিচয় ব্যবহার করে কোন ধরনের অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত হয় তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জোরালোভাবে অনুরোধ জানানো হয়েছে।

 

এমনকি ছাত্রলীগ নেতা-কর্মীর বন্ধু পরিচয়ে বা নাম ব্যবহারকারী বহিরাগতদেরও বিন্দু পরিমাণ ছাড় না দেওয়ার আহবানের পাশাপাশি শৃংখলা ভঙ্গ করতে চাইলে তাদের যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে প্রেস বার্তায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ