• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

কল্পনা চাকমা অপহরণের তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান ও অপহরণকারীদের শাস্তির দাবিতে
রাঙামাটিতে অবস্থান ধর্মঘট কর্মসূচিতে হামলার অভিযোগ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2016   Tuesday

কল্পনা চাকমা অপহরণ মামলার তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে চিহ্নিত অপহরণকাীদের গ্রেফতার ও সাজার দাবীতে মঙ্গলবার রাঙামাটিতে অবস্থান ধর্মঘট কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও হিল উইমেন্স ফেডারেশনসহ চার সংগঠন।

 

মঙ্গলবার হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মিনাকী চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ অভিযোগ করা হয়েছে।

 

এ হামলা   ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানিয়ে প্রেস বার্তায় অভিযোগ করা হয়, হিল উইমেন্স ফেডারেশন নেত্রী কল্পনা চাকমার অপহরণ মামলার তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে চিহ্নিত অপহরণকাীদের  গ্রেফতার ও বিচারের দাবীতে মঙ্গলবার রাঙামাটি শহরের  জেলা প্রশাসন কার্যালয় চত্বর সামনে শান্তিপূর্নভাবে অবস্থান ধর্মঘট কর্মসূচি সমাবেশ পালন করছিল চার নারী সংগঠন। এ অবস্থান ধর্মঘট শুরুর কিছুক্ষণ পর ১০ থেকে ১২ জনের একটি দল ব্যানার ও মাইক কেড়ে নেয় ও প্ল্যাকার্ড আছড়ে ভেঙে দেয়। এ সময় অংশগ্রহণকারী নারীদের ধাওয়া করে ও বেশ কয়েক জনকে হেনস্থা ও আঘাত করে।

 

এসময় হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সভাপতি মন্টি চাকমা, দীঘিনালা থানা শাখার সভাপতি এন্টি চাকমা ও সহ-সভাপতি চৈতালী চাকমা আহত হন। এ সময় পুলিশ উপস্থিত থাকলেও তারা নির্বিকার ছিলেন। সরকারের লেলিয়ে দেয়া দুর্বত্তদের হামলার কারণে অবস্থান ধর্মঘট কর্মসূচি ভ-ুল হয়ে যায়  বলে প্রেস বার্তায় অভিযোগ করা হয়।

 

প্রেস বার্তায় অবস্থান ধর্মঘট কর্মসূচিতে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লেঃ ফেরদৌস, ভিডিপি নুরুল হক ও পিসি সালেহ আহম্মদকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

 

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ জুন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাইল্যাঘোনা গ্রাম থেকে অজ্ঞাতনামা দৃস্কৃতকারীরা কল্পনা চাকমা অপহৃত হন। সিআইডির দেয়া চুড়ান্ত প্রতিবেদন প্রত্য্যাখান করে আদালত মামলার পুনঃতদন্তের জন্য জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন।

 

সম্প্রতি কল্পনা চাকমা অপহরণ মামলার ৩৯তম তদন্ত কর্মকর্তা রাঙামাটির পুলিশ সুপার অপহরণকারীদের সনাক্ত করা সম্ভব হয়নি বলে মর্মে মামলা খারিজ করে দেয়ার মতামত জানিয়ে চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিলে তা কল্পনার ভাই কালিন্দি চাকমাসহ চার নারী সংগঠন  এই রিপোর্ট প্রত্যাখান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ