• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

জেএসএস নেতা সুভাষ তংচংগ্যা বাচ্চুকে গ্রেফতারের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ-মিছিল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2016   Saturday

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(পিসিজেএসএস) রাজস্থলী থানার সাংগঠনিক সম্পাদক সুভাষ তংচংগ্যা বাচ্চুকে গ্রেফতারের প্রতিবাদে  শনিবার রাঙামাটিতে বিক্ষোভ-মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।


সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়নে এবং পার্বত্য ভূমি কমিশনের কার্যক্রমের উদ্যোগকে বাধাগ্রস্থ করতে সুভাষ তংচংগ্যা বাচ্চুসহ জনসংহতি সমিতির নেতাকর্মীদের একের পর এক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। বক্তারা অবিলম্বে সুভাষ তংচংগ্যা বাচ্চুর নিঃশর্ত মুক্তির দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুশিয়ারী দেন।


পিসিজেএসএস’র জেলা কমিটির উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে পিসিজেএসএস’র জেলা শাখার সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে জেএসএস’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক পলাশ তংচংগ্যা।

 

বক্তব্যে রাখেন পিসিজেএসএস রাঙামাটি সদর থানা কমিটির সাধারণ সম্পাদক পদ্মলোচন চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জোনাকি চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জুয়েল চাকমা ও যুব সমিতির রাঙামাটি জেলা কমিটির তথ্য ও প্রচার সম্পাদক বিনয় সাধন চাকমা। স্মারকলিপি পাঠ করেন পিসিজেএসএস`র জেলা কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ত্রিজিনাদ চাকমা।


এর আগে একটি বিক্ষোভ-মিছিল জনসংহতি সমিতির জেলা কার্যালয় থেকে শুরু হয়ে বনরুপা এলাকা ঘুরে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন।


উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি জেলার রাজস্থলী থানার সাংগঠনিক সম্পাদক সুভাষ তংচংগ্যা বাচ্চুকে গেল শুক্রবার বান্দরবান শহর থেকে পুলিশ গ্রেফতার করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ