• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পানি খেলা উৎসবের আয়োজন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Apr 2016   Saturday

মারমাদের প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই উপলক্ষে শনিবার রাঙাসাটিতে ঐতিহ্যবাহী পানি খেলা উৎসবের আয়োজন করা হয়।

 

রাঙামাটির মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) এর আয়োজনে আসামবস্তি নারিকেল বাগানে পানি খেলার উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা । মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মংউচিং মারমা (ময়না)’র সভাপতিত্বে আলোচনা সভায় সন্মানিত অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর।  বিশেষ অতিথি হিসেবে  রাঙামাটির মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) এর সহ-সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরী ও জেলা প্রশাসনের এডিএম আবু সাঈদ চৌধুরী। 

 

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফিতা কেটে ও তরুন-তরুনীদের জল ছিটিয়ে জল উৎসবের উদ্ধোধন করেন। এরপর স্থানীয় নৃত্য ও সঙ্গীত শিল্পী এবং বাংলাদেশ আইডল মং ও সাইক্লোন ব্যান্ডের পরিবেশনায় চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

আলোচনা সভায় বক্তরা বলেন, পার্বত্য জেলায় বসবাসরত পাহাড়ী জনগোষ্ঠীদের ভাষা, শিক্ষা, সংষ্কৃতি ও ঐতিহ্য রক্ষায় বর্তমান সরকার বদ্ধ পরিকর। পার্বত্য চুক্তির আগে পাহাড়ের মানুষ শান্তিতে উৎসব পালন করতে পারেনি। বর্তমান সরকার পাহাড়ের মানুষের প্রতি আলাদা আন্তরিকতা আছে বলেই পার্বত্য শান্তি চুক্তি করেছে। এর ফলে পাহাড়ের মানুষ নির্ভয়ে যার যার ধর্ম ও উৎসব পালন করতে পারছে।

 

বক্তরা আরও বলেন, নৃগোষ্ঠীর প্রবীনরা যেভাবে নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রেখেছেন ঠিক সেভাবে নবীনদেরও ধরে রাখতে হবে এবং মনে লালন ও  ধারন করতে হবে।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ