• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

চিৎমরমে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব উদযাপিত

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Apr 2022   Friday

মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাাই জল উৎসব শুক্রবার উদযাপিত হয়েছে। এসময় হাজার হাজার লোকের কলরবে মুখরিত হয়ে উঠে পুরো উৎসব স্থল। নববর্ষকে বরণ এবং পুরানো বর্ষকে বিদায় উপলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত মারমা সম্প্রদায় সাংগ্রাই জল উৎসব উদযাপন করে থাকেন।


চিৎমরম বৌদ্ধ বিহার মাঠে ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারের সাংগ্রাই জল  উদযাপন কমিটির আয়োজনে উৎসবে প্রধান অতিথি  ছিলেন কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ। সাংগ্রাই জল উৎসব উদযাপন কমিটির আহবায়ক ও চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী সভায় সভাপত্বিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা,  চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, ৩২৩ নং চিৎমরম মৌজার হেডম্যান ক্যওসিং মং। সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংগ্রাই জল উৎসব- উদযাপন কমিটির সদস্য সচিব ও  চিৎমরম ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ক্যপ্রæ চৌধুরী। উৎসবে বিভিন্ন এলাকা থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার শিশু থেকে নারী-পুরুষের আগমন ঘটেছে। উৎসবকে কেন্দ্র করে চিৎমরম এলাকায় বসে বৈশাখী মেলা। দূর দূরান্ত থেকে হরের রকম পণ্য নিয়ে প্রান্তিক ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়েছেন।


উৎসবের উদ্ধোধনের পর  ডিঙ্গি নৌকায় রাখা পানিতে মারমা তরুণ-তরুণীরা একে অপরের প্রতি পানি ছিঁটিয়ে পুরানো বছরের দুঃখ,গ্লানি, বেদনাকে ভূলে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় এ জল উৎসবে মেতে উঠে। নিবার রাঙামাটির কাউখালী বেতবুনিয়ায় মারমা সাংস্কৃতিক সংস্থার কেন্দ্রীয়ভাবে জল উৎসব উদযাপনের মধ্য দিয়ে রাঙামাটিতে পকাল ব্যাপী বিজু, সাংগ্রাইং, বৈসুক, বিষু,বিহু উৎসব শেষ হবে।


জল উৎসব উদযাপন কমিটির আহবায়ক ও চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী জানান, মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসবকে ঘিরে এখন উৎসবে আনন্দে মাতোয়ারা সমগ্র চিৎমরম এলাকা। উৎসবকে ঘিরে নানা বর্ণের মানুষের আগমন ঘটেছে এই এলাকায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ