• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পানি খেলা উৎসবের আয়োজন

স্টাফ রিপোর্টার/কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Apr 2016   Friday

শুক্রবার রাঙামাটির কাপ্তাইয়ে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পানি খেলা উৎসবের আয়োজন করা হয়।

 

পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বিজু,সাংক্রাইংবৈসুক,বিহু- উৎসবকে কেন্দ্র করে মারমা সম্প্রদায়ের লোকজন পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে এ উৎসব করে থাকে।

 

মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) আয়োজনে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা চিৎমরম বৌদ্ধ বিহার মাঠে পানি খেলা উৎসবের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা প্রশাসক শামসুল আরেফিন, জেলা পুলিশ সুপার সাঈদ মোঃ তারিকুল হাসান, জেলা আ’লীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতাব্বর। বক্তব্য রাখেন সাংগ্রাই জলোৎসব উদযাপন কমিটির সদস্য সচিব থোয়াইচিং মং মারমা,জেলা পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরী, কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্ণেল কামাল উদ্দিন।

 

উৎসবের প্রথম পর্বে প্রধান অতিথি ফিতা কেটে সাংগ্রাইয়ের মূল আকর্ষণ পানি খেলা বা জলকেলি উৎসবের শুভ উদ্বোধন করেন। এরপর বাঁশি বাজার সাথে সাথে শুরু হয় ছোট ছোট ডিঙ্গি নৌকায় পানি ভর্তি রাখা ঐতিহ্যবাহী পানি খেলা। পানি খেলা মূলত অবিবাহিত তরুন-তরুনীরা একে অপরকে পানি ছিটিয়ে ভিজিয়ে দেয়। এতে বিগত বছরের সকল পাপ ও জরাজীর্ণ ধুয়ে-মুছে যায় বলে তাদের বিশ্বাস।

 

জনশ্রুতিতে রয়েছে, জলকেলি উৎসবের মাধ্যমে মারমা যুবক-যুবতীদের একে অন্যের সহচর্যে আসার সুযোগ হয়। এসময় তারা তাদের প্রিয় মানুষটিকে বেছে নেওয়ার কাজটিও সফলভাবে করে নেয়। সাংগ্রাই উৎসবের সবচেয়ে আকর্ষনীয় পানি খেলা দেখার জন্য হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর উৎসবস্থলে সমবেত হয়ে মিলন মেলায় পরিণত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ