• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু,সাংগ্রাই, বৈসুক উৎসব শুরু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Apr 2024   Friday

নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার থেকে তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু উৎসব শুরু হয়েছে। উৎসবের শুক্রবার প্রথম দিন ফুল বিজু।

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এগারো ভাষাভাষি চৌদ্দটি ক্ষুদ্র ক্ষুদ্র পাহাড়ি জাতিসত্তাদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসবটি উচ্চারনগতভাবে বিভিন্ন নামের পালন করলেও এর নিবেদন কিন্তু একই। তাই এ উৎসবটি পাহাড়ী সম্প্রদায়ের শুধু আনন্দের নয়, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী সম্প্রদায়ের সামাজিক, রাজনৈতিক অর্থনৈতিক, ঐক্য ও মৈত্রী বন্ধনের প্রতীকও বটে। মূলত পূরনো বছরের সকল দুঃখ কষ্ট ও গøানিকে মূছে ফেলে দিয়ে নতুন বছরের নব উদ্যোমে শুভো কামনাই হলো এই উৎসবের মূল উদ্দেশ্য।

এদিকে, নানিয়ারচর উপজেলা বিজু উদযাপন কমিটির উদ্যোগে ফুল বিজু উপলক্ষে টিএন্ডটি এলাকা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘাট পর্ষন্ত  বর্নাঢ্য বিজু শোভাযাত্রা বের করা হয়। পরে চেঙ্গী নদীতে গঙ্গা দেবীর উদ্দেশ্য  ফুল ভাসায়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা,ইউএনও মোঃ এনামুল আহসান খান, সেনাবাহিনীর নানিয়ারচর জোনের ক্যাপ্টেইন সাদমান সাবিক অন্টু, নানিয়ারচর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমাসহ অন্যান্যরা। এতে নারী-পুরুষরা  ফুল ভাসিয়ে নিজের  ও সকলের মঙ্গল কামনা ছাড়াও আগামী দিনগুলো সুন্দর ও সুখী জীবন কাটাতে পারেন তার প্রার্থনা জানান।

অপরদিকে বিজু-সাংগ্রাই-বৈসুক-বিষু-বিহু-সাংক্রান উদযাপন কমিটি রাঙামাটির উদ্যোগে রাজ বন বিহার পুর্ব ঘাট এলাকায় নদীতে ফুল ভাসানো হয়েছে। এতে উপস্থিত ছিলেন আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা আহŸায়ক কমিটির সদস্য সচিব ইন্টুমনি তালুকদারসহ অনান্যরা। এছাড়া শহর গর্জনতলিতে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফুলসানো, বয়স্কোদের  স্নান করাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির সাংসদ সদস্য দীপংকর তালুকদার। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী  ত্রিপুরা সম্প্রদায়ের নেতৃবৃন্দ।  
শনিবার  উৎসবের দ্বিতীয় দিন মূল বিজু। রোববার উৎসবের শেষ দিন গজ্যাপজ্যা বিজু। আগামী ১৬এপ্রিল রাঙামাটি মারী স্টেডিয়ামে মারমা সাংস্কৃতিক সংসদের উদ্যোগের পানি খেলার মধ্য উৎসবের ইতি টানবে।  
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ