• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে গুর্খা সম্প্রদায়ের কপালে তিলক প্রদান উৎসব পালিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Oct 2023   Tuesday

দূর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে রাঙামাটিতে বসবাসরত গুর্খা সম্প্রদায়ের উদ্যোগে কপালে বিজয়া তিলক প্রদান উৎসব অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার সুর নিকেতন শিল্পীগোষ্ঠীর আয়োজনে শহরের জেল রোডস্থ সুর নিকেতন সঙ্গীত প্রতিষ্ঠানের ভবনে গূর্খা সম্প্রদায়ের এ বিজয় তিলক উৎসব অনুষ্ঠিত হয়।


সুর নিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি মনোজ বাহাদুর গুর্খার সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয়া দশমী তিলক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।


এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নিরুপা দেওয়ান, বিশিষ্ট সাহিত্য গবেষক শিশির চাকমা, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথসহ সুর নিকেতনের স্থানীয় শিল্পীরা উপস্থিত ছিলেন।


সুর নিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি মনোজ বাহাদুর গুর্খা বলেন, আদিকাল থেকে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত গুর্খা সম্প্রদায়ের মানুষ শারদীয় দূর্গা উৎসব বিজয়া দশমীর দিনে দূর্গা মায়ের অঞ্জলী প্রদান অনুষ্ঠান শেষে টিকা লাগানো উৎসব পালন করে আসছে। এই উৎসবের মাধ্যমে সম্প্রীতি-ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহাদ্য উত্তর উত্তর বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের আমলেই পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় হয়েছে এবং পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষ নিরাপদে-নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারছেন।


আলোচনা সভা শেষে গূর্খা সম্প্রদায়ের ধর্মীয় রীতি অনুযায়ী ও নিজস্ব আচার অনুষ্ঠান পালনের মধ্যদিয়ে কপালে বিজয়া তিলক প্রদান এবং অতিথি আপায়ন করিয়ে উৎসব পালন করা হয় এবং সুর নিকেতন শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ