• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

১৫ লাখ এসএসসি পরীক্ষার্থীর কথা বিবেচনা করে পরীক্ষার দিনে রাজনৈতিক কর্মসূচি না দেয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jan 2015   Saturday

সংঘাত ও সহিংসতা নয়-চাই শান্তি, নিরাপত্তা ও সুস্থ গণতান্ত্রিক পরিবেশ-শ্লোগানকে সামনে রেখে শনিবার রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসন কার্যালয় চত্বরে সুশাসনের প্রচারাভিযান-সুপ্র-এর রাঙামাটি জেলা শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে সুশাসনের প্রচারাভিযান-সুপ্র-এর জেলা শাখার সহ-সভাপতি টুকু তালুকদারের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি কনিকা বড়ুয়া, সুপ্র-এর সদস্য ও বেসরকারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক এম জিসান বখতেয়ার।স্বাগত বক্তব্যে সুপ্র-এর জেলা শাখার সদস্য সচিব ও সাসের নির্বাহী পরিচালক ললিত সি চাকমা। অনুষ্ঠান সঞ্চলনা করেন সুপ্র-এর সদস্য ভুপেশ দাশ। মানববন্ধনে বিভিন্ন পেশাজীবি শ্রেনীর লোকজন অংশ নিয়েছে।বক্তারা ১৫ লাখ এসএসসি পরীক্ষার্থীর কথা বিবেচনা করে পরীক্ষার দিনে কোন রাজনৈতিক কর্মসূচি না দেয়া এবং সহিংসতা নাশকতা ও সংঘাতকে প্রভাবিত করে, সুযোগ তৈরী করে দেয়, সাধারন মানুষের প্রাণ কেড়ে নেয়, শান্তি ও নিরাপত্তাকে বিঘ্নিত করে এমন কর্মহ গ্রহন করা থেকে বিরত থাকার জন্য রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।বক্তারা সাধারন মানুষকে পেট্রোল বোমা মেরে আগুনে পুড়িয়ে মেরে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অবিশ্বাস ও অসহিঞ্চুতা দুর করতে কার্যকর যোগাযোগ ও সংলাপ বৃদ্ধি করতে হবে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ