• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

রাঙামাটিতে এনজিও কার্যক্রম তত্বাবধান ও মূল্যায়ন সংক্রান্ত জেলা কমিটির সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2015   Tuesday

রাঙামাটির বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার(এনজিও) কার্যক্রম তত্বাবধান ও মূল্যায়ন সংক্রান্ত জেলা কমিটির সভায় মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।রাঙামাটি পার্বত্যজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য স্নেহ কুমার চাকমা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস,এম জাকির হোসেন, ইউএনডিপি-সিএইচটিডিএফ এর শিক্ষা কর্মকর্তা শ্যামল চাকমাসহ জেলার এনজিওর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-ইউএনডিপি-সিএইচটিডিএফ এর প্রকল্প কর্মকর্তা অর্নব চাকমা।সভায় আশিকা মানবিক উন্নয়ণ কেন্দ্র ও স্পেস প্রজেক্টরের মাধ্যমে তাদের প্রকল্পের কার্যক্রমগুলোর উপস্থাপন করেন। এছাড়া উপস্থিত এনজিও কর্মকর্তারা তাদের স্ব-স্ব প্রকল্পের কার্যক্রমগুলো তুলে ধরেন।সভাপতির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, এনজিও হওয়ার ফলে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, সরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারী উন্নয়ণ প্রতিষ্ঠানগুলোও আত্নকর্মসংস্থানসৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্যানিটেশনসহ বিভিন্ন বিষয়ে দেশের মানুষের কল্যানে কাজ করছে। এ ধারা অব্যহত থাকলে দেশ অনেক দুরে এগিয়ে যাবে।তিনি আরও বলেন,জাতীয় পর্যায়ের টেকনোলজির সাথে তাল মিলিয়ে আমাদের এখানকার বসবাসরত মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের উন্নয়নে যে কাজগুলো এনজিওরা করছে তা সমাজের বিত্তবানদের চোখেও পড়তে হবে। কারণ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বিত্তবানদেরও দরিদ্রদের ভাগ্য উন্নয়নে এগিয়ে আসতে হবে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ