• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

ইইউ’র অর্থায়নে বিলাইছড়িতে নগদ অর্থ সহায়তা পেল ১৭৯ পরিবার

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2025   Saturday

শনিবার (২৫ অক্টোবর)  বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নে হিল ফ্লাওয়ার কর্তৃক বাস্তবায়নাধীন পিআরএলসি প্রকল্পের আওতায় ১৭৯ পরিবার উপকারভোগীকে  নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে ।

ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় ও  হিল ফ্লাওয়ার কর্তৃক বাস্তবায়নাধীন  “অংশিদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা” ( পিআরএলসি) প্রকল্পের আওতায়  

ফারুয়া ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করেন ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা। এসময় আরও উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আলোপ্রিয় চাকমা এবং  হিলফ্লাওয়ার এনজিও`র  প্রকল্প সমন্বয়ক জ্যোতি বিকাশ চাকমা, প্রকল্পের মনিটরিং অফিসার মিলন চাকমা, টেকনিক্যাল অফিসার পোলেন্ড চাকমা, ওয়ার্ড মেম্বার সিদ্ধার্থ চাকমা, কার্বারী নির বাবু তঞ্চঙ্গ্যাসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও প্রকল্প সংশ্লিষ্টগণ।
 
এসময় বক্তারা উপকারভোগীদের উদ্দেশ্য করে বলেন, প্রকল্প থেকে যে উদ্দেশ্যে এই টাকাগুলো প্রদান করা হচ্ছে  যাতে সেই অনুযায়ী বাস্তবায়ন করা হয় । তারা আরও বলেন, এই এলাকার  জীবন মান উন্নয়নের লক্ষে এই অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে। এবং এতে করে দরিদ্র পরিবারগুলো কিছুটা হলেও ঘুরে দাড়াতে পারে। এসময় প্রধান অতিথি প্রকল্প সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন। 
 
বিতরণ অনুষ্ঠানে ফারুয়া ইউনিয়নের  ৬ টি পাড়ায় ১৭৯ জনের হাতে এই নগদ অর্থ সহায়তা তুলে দেয়া হয়। তার  মধ্যে অতিদরিদ্র ৩০ জনকে ১০ হাজার ১০০ শত টাকা এবং ১৪৯ জন হতদরিদ্রকে ৭ হাজার ২১০ টাকা করে প্রদান করা হয়। এর আগে  গেল বছর  উপজেলার  ৩ ইউনিয়নে ২০ টি পাড়ায় মোবাইল ব্যাংকিং (রকেট) এর মাধ্যমে এবং  ৬ টি পাড়ায়  নগদ অর্থ বিতরণ করা হয় ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিঅার.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ