• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

মঙ্গলবার খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ ডেকেছে ইউপিডিএফ সমর্থিত আট সংগঠন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Nov 2015   Monday

মঙ্গলবার খাগড়াছড়ি জেলায় আধা বেলা সড়ক অবরোধ ডেকেছে ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামসহ আট সংগঠন।


৮ গণসংগঠনের কনভেনিং কমিটির সদস্য সচিব অংগ্য মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবী করা হয়,রোববার জাতিসংঘ ঘোষিত ‘ফিলিস্তিন সংহতি দিবসে’ খাগড়াছড়ি জেলা সদরে পূর্বের নির্ধারিত শান্তিপূর্ণ সমাবেশ ও মিছিলে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা হামলা চালায়।

 

এ হামলার প্রতিবাদে ও আটক হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা ও সদস্য দ্বিতীয়া চাকমাকে সোমবার সন্ধ্যা পর্যন্ত মুক্তি না দেয়ায় মঙ্গলবার খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধ পালন করা হবে।


অবরোধ চলাকালে এ্যাম্বুলেন্স, রোগী ও ঔষধ বহনকারী গাড়ী, সংবাদপত্র ও সাংবাদিকদের বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে প্রেস বার্তায় উল্লেখ করা হয়েছে।

 

প্রেস বার্তায় আরও দাবী করা হয়, রোববার খাগড়াছড়ি সদরের তিনটি স্থানে জাতিসংঘ ঘোষিত ‘ফিলিস্তিন সংহতি দিবসে’ ৮ গণসংগঠন শান্তিপূর্ণ সমাবেশ করতে গেলে খাগড়াছড়ি সদরের মধুপুর ও উপজেলা কার্যালয়ের সামনে আইন-শৃংকলা বাহিনী লাঠিপেটা করলে নারীসহ আহত হয়। এসময় হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা ও সদস্য দ্বিতীয়া চাকমা আটক করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ