• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পার্বত্য শান্তিচুক্তির পুরোপুরি বাস্তবায়ন করবেন-ড.গওহর রিজভী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2015   Wednesday

প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা ড.গওহর রিজভী বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য শান্তি চুক্তি করেছিলেন, তিনিই এ চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করবেন। 

 

তিনি আরও বলেন, সরকার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে অনেকদুর এগিয়ে গেছে। চুক্তির বাকী ধারা সমূহ সরকার দ্রুত বাস্তবায়ন করে যাবে। চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ায় সরকারকে সহযোগিতা দিতে সন্তু লারমার প্রতি তিনি আহবান জানান।

 

বুধবার জেলা আওয়ামীলীগের উদ্যোগে রাঙামাটি পৌর চত্বরে অনুষ্ঠিত পার্বত্য চুক্তি ১৮তম বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

 

জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, কাপ্তাই উপজেলা আওয়মাীলীগ সভাপতি অংসুছাইন চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি ও রাঙামাটি পৌর মেয়র পদপ্রার্থী আকবর হোসেন চৌধুরী। সভায় আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

ড.গওহর রিজভী আরও বলেন,আমাদের মনে রাখতে হবে সন্তু লারমা একজন দেশপ্রেমিক-গণতন্ত্রের বিশ্বাসী এবং বাংলাদেশের স্বাধনীতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী হয়ে চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। 

 

সন্তু বাবু আমাদেরকে ছাড়া এ চুক্তি বাস্তবায়ন করতে পারবেন না। ঠিক তেমনি আমাদেরকেও দরকার তাকে সাথে নিয়ে কাজ করার। প্রধানমন্ত্রী এ চুক্তি করেছেন তিনি বার বার আমাদেরকে বলেছেন তিনি পুরোপুরি এ চুক্তি বাস্তবায়ন করবেন। এতে কারোর মনে কোন সন্দেহ থাকার কারণ নেই।

 

তিনি বলেন, খুব শীঘ্রই সংসদে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সংশোধনী বিল তোলা হবে। এ বিলে পাহাড়ী-বাঙ্গালীর স্বার্থ সংরক্ষন করা হয়েছে। এতে চিন্তা করার কোন কারন নেই এবং কারোর কোন ক্ষতি হবে না।

 

সরকার একজনকে রেখে আরেক জনের জন্য কাজ করতে পারে না। সরকার সকল সম্প্রদায়ের জন্য কাজ করে যাবে।

 

সভাপতির বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, পার্বত্য শান্তি  চুক্তির বাস্তবায়ন করতে হলে পার্বত্যাঞ্চল থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। পার্বত্য অঞ্চলের অবৈধ অস্ত্রের কারণে পাহাড়ের সাধারণ পাহাড়ী বাঙ্গালী সকলে উদ্বেগ উৎকন্ঠার মধ্যে বসবাস করছে।

 

তিনি বলেন, পার্বত্য শান্তি চুক্তির প্রধান অন্তরায় হচ্ছে পাহাড়ের উন্নয়ন। কিন্তু পাহাড়ের অব্যাহত চাঁদাবাজী ও অবৈধ অস্ত্রের ঝনঝনানির কারণে পাহাড়ে উন্নয়ন বাধা গ্রস্থ হচ্ছে।

 

তিনি  বলেন, পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার না হলে পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা কখনই সম্ভব নয় ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ