• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবীতে অসহযোগ আন্দোলনের কর্মসূচি হিসেবে
বুধবার তিন পার্বত্য জেলায় অফিস-আদালত বর্জন কর্মসূচি পালন করবে জেএসএস

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Oct 2015   Tuesday

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবীতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বুধবার তিন পার্বত্য জেলায় অফিস-আদালত বর্জন কর্মসূচি পালন করবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস)।

এদিকে, এ বর্জন কর্মসূচিকে ঘিরে রাঙামাটি শহরে পুলিশী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাাশাপাশি বিভিন্ন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী অফিসে আসা-যাওয়ার পথে সার্বিক নিরাপত্তাসহ সাদা পোশাকে পুলিশের নজরদারী থাকবে  বলে জানা গেছে। 

সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়নের দাবীতে সভা-সমাবেশ, মানববন্ধন, স্মারকলিপিসহ নানান কর্মসূচি দেয়ার পরও সরকারের চুক্তি বাস্তবায়নে কোন সাড়া নেই। পার্বত্য চুক্তির ১৮ বছর হলেও চুক্তির মৌলিক বিষয়কগুলো বাস্তবায়ন না করে সরকার পার্বত্য চুক্তিকে সম্পুর্ণরুপে অবহেলা ও উপেক্ষা করে নানা চুক্তি বিরোধী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। পার্বত্য ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশনের আইন সংশোধন না করাসহ ইত্যাদি মৌলিক বিষয় এখনো অবাস্তবায়িত রয়েছে। সরকার চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন না করে জুম্ম স্বার্থ বিরোধী ও জনসাধারনের মতামতকে সম্পুর্ণ উপেক্ষা করে রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ অবস্থা আর চলতে দেয়া যায় না। তাই চুক্তি বাস্তবায়নের দাবীতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বুধবার তিন পার্বত্য জেলায় অফিস-আদালত বর্জন কর্মসূচি ডাকা হয়েছে।

এদিকে, তিন পার্বত্য জেলায় জেলায় অফিস-আদালত বর্জন কর্মসূচি ডাকায় বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা বিশেষ করে পাহাড়ী সম্প্রদায়ের কর্মকর্তা-কর্মচারীরা বেকায়দায় পড়েছেন।

জেএসএস-এর কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা জানান, পার্বত্য চুক্তির যথাযথ ও দ্রুত পুর্নাঙ্গ বাস্তবায়ন ছাড়া পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী-বাঙালী স্থায়ী অধিবাসীরে নিরাপত্তা, স্বার্থ ও অধিকার নিশ্চিত পারে না। কিন্তু ১৮ বছর ধরে চুক্তির বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। সরকার যাতে চুক্তির দ্রুত বাস্তবায়নে এগিয়ে আসে এবং চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ বিরোধী যে সমস্ত কার্যক্রম করছে তার প্রতিরোধ ও প্রতিবিধানের জন্য অসহযোগ আন্দোলনের কর্মসুচির অংশ হিসেবে তিন পার্বত্য জেলায় সকল প্রকার অফিস-আদালত, ব্যাংক-বীমা বর্জনের কর্মসুচি পালিত হবে। পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়নের সরকারকে বাধ্য করতে সাধারন মানুষ থেকে অফিস-আদালতের কর্মকর্ত-কর্মচারীদের এ বর্জন কর্মসূচিতে সামিল হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) শাহিনুল আলম খান সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে উল্লেখ করে জানিয়েছেন, অফিস-আদালতের কর্মকর্তা-কর্মচারী অফিসে আসা-যাওয়ার পথে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া প্রত্যেক অফিসে সাদা পোশাকে পুলিশের নজরদারীসহ মনিটরিং করা হবে। কর্মকর্তা-কর্মচারীরা নির্বিঘ্নে অফিস করতে পারবেন বলে অাশা রাখি।

প্রসঙ্গতঃ উল্লেখ্য, গেল বছর ২৯ নভেম্বর ঢাকায় পার্বত্য চুক্তির ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সন্মেলনে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য রোড ম্যাপ ঘোষনার জন্য সরকারকে ৩০ এপ্রিল পর্ষন্ত সময় বেঁেধ দেন। উক্ত সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষনা করা না হলে ১ মে থেকে অসহযোগ আন্দোলন শুরু করা হবে। তাই ঘোষিত অসহযোগ আন্দোলনের কর্মসূচি হিসেবে গত ২৯ জুলাই রাঙামাটি জেলায় এবং ১৯ আগষ্ট বান্দরবান জেলায় সকাল-সন্ধ্যা দোকানপাট ও হাট-বাজার বর্জন কর্মসূচি পালন করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ