• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বাইশারী বিএনপিতে অবশেষে ঐক্যের সুর

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Oct 2015   Tuesday

দলের প্রতি আনুগত্যশীল, আন্দোলনের মাঠে সক্রিয় ও তরুণদের টার্গেট করে বিএনপির পূণর্গঠন করার কেন্দ্রীয় নির্দেশনা মেনে দল পূণর্গঠন করায় অবেশেষে ঐক্যের সুর বইতে শুরু করেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বিএনপিতে। নবীন-প্রবীন মিলে দল পূণর্গঠন করায় ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মাঝে আনন্দ উচ্চাস দেখা দিয়েছে।

ত্যাগী, যোগ্য ও পরীক্ষিতদের কমিটিতে স্থান দেওয়ার কঠোর নির্দেশ দিয়েছিলেন বিএনপির হাইকমান্ড এবং ত্যাগী যোগ্যদের নেতৃত্বে এনে ফাঁকিবাজদের পেছনের সারিতে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। সেই কেন্দ্রীয় হাইকমান্ডের নির্দেশনা মেনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন গুলোর মধ্যে সমন্বয় করে কমিটি করার সিদ্ধান্ত নেয়া হয় বলে জানালেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক তালুকদার।

দীর্ঘদিনের কোন্দল মিটিয়ে কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সোমবার এক মত বিনিময় সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পূর্বের সব ভেদাভেদ ভূলে গিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ দৃঢ় শপথও নেয় এসব ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা।

এ ব্যাপারে যুবদল সভাপতি আক্তারুজ্জামান, সাধারন সম্পাদক আনুয়ারুল হক, ছাত্রদল সভাপতি জসিম উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মুফিজুর রহমান, শ্রমিকদল সভাপতি সব্বির আহমদ, সাধারন সম্পাদক আব্দুল মান্নান ও স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুর রশিদ, সাধারন সম্পাদক মোঃ ইউনুছের নিকট জানতে চাইলে তারা এক বাক্যে স্বীকার করে জানান,সংগঠনে দীর্ঘদিন কোন্দল থাকায় দলীয় কার্যক্রম এক প্রকার ঝিমিয়ে পড়েছিল। আর তখনই আসে কেন্দ্রীয় নির্দেশনা আসে নবীন-প্রবীন মিলে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নিয়ে দল পূণর্গঠন করার আহবান। যার কারণে বিগত দিনে বিএনপি ও অঙ্গ সংগঠনের মাঝে ভেদাভেদ থাকলেও দলীয় নির্দেশনা মেনে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছি এবং আগামী ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে এক যোগে কাজ করার দৃঢ় শপথ নেন বলেও জানান।

এদিকে বিএনপি সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান জানান, বিগত দিনে অঙ্গ সংগঠনের সাথে আমাদের একটু ভূল বুঝাবুঝি হলেও ইতোমধ্যে আমাদের ভূল বুঝাবুঝির অবসান হয়েছে এবং বাইশারী বিএনপি বর্তমানে পূর্বের ছেয়েও অনেকটাই শক্তিশালী এবং সূ-শৃঙ্খল। আর এই শক্ত ভীতটায় আমরা ধরে রাখতে চায়। যাতে আসন্ন ইউপি নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে পারি।

ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মনিরুল হক  জানান,বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাইশারীর সাধারন জনতার মাঝে ধানের শীষের যে বীজ রোপন করে দিয়েছিলেন। সেই রোপিত বীজকে বুকের গহীনে লালিত করে ভঙ্গুর দলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে নিতে নবীনদের হাল ধরতে হবে। আর এই নবীনদের মাধ্যমেই শক্তিশালী ও প্রতিষ্ঠিত হবে আগামীর বিএনপি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ