• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

তিন পার্বত্য জেলায় অফিস-আদালত বর্জন কর্মসূচি শান্তিপূর্ণ ও সফলভাবে পালিত জেএসএসের দাবী

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Oct 2015   Wednesday
no

no

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়াকে এগিয়ে নেয়া এবং সরকারের চুক্তি বিরোধী ও জুম্ম-স্বার্থ পরিপন্থী কার্যক্রম প্রতিরোধ ও প্রতিবিধান করার লক্ষ্যে চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বুধবার তিন পার্বত্য জেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অফিস-আদালত বর্জন কর্মসূচি শান্তিপূর্ণ ও সফলভাবে পালিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কথা জানানো হয়েছে।

প্রেস বার্তায় দাবী করা হয়, অফিস-আদালত বর্জন কর্মসূচি চলাকালে তিন পার্বত্য জেলার সরকারী, আধা-সরকারী ও বেসরকারী অফিস, আদালত, ব্যাংক-বীমা-পরিষদীয় অফিসগুলোতে লোকজনের উপস্থিতি ছিল না বললেই চলে। কোন কোন বেসরকারী অফিস সম্পূর্ণভাবে বন্ধ থাকে। কর্মকর্তা-কর্মচারীরা ব্যতীত সাধারণ লোকজন এসব অফিস-আদালতে যাওয়া ও অফিস-আদালতের কাজ-কর্ম থেকে স্বত:স্ফূর্তভাবে বিরত থাকেন। জেলা ও উপজেলা সদরে নিরাপত্তা বাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর টহল থাকলেও অফিস-আদালত ছিল ফাঁকা এবং রাস্তা-ঘাটে যান চলাচল ছিল কম।

প্রেস বার্তায় এ চলমান অসহযোগ আন্দোলনের যে কোন কর্মসূচিতে পার্বত্যবাসীর এ ধরনের স্বত:স্ফূর্ত সমর্থন ও অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবির সাথে একাত্মতা ঘোষণা ও সমর্থন জানিয়ে স্বত:স্ফুর্তভাবে অফিস-আদালত বর্জন করায় তিন পার্বত্য জেলার আপামর জনগণকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ