• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

লামায় কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Aug 2015   Thursday

বান্দরবানের লামায় ত্রিপুরা কিশোরীকে গণধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও হিল উইমেন্স ফেডারেশন। 

বৃহস্পতিবার হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি দপ্তর সম্পাদক মিনাকি চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ১৭ আগষ্ট ত্রিপুরা কিশোরী লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় এবং চিকিৎসা শেষে ১৮ আগষ্ট হাসপাতালের দুই কর্মচারী ও এক স্থানীয় যুবক কর্তৃক গণধর্ষণের শিকার হয়।

প্রেস বার্তায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলা হয়,‘থানায় মামলা দেয়ার পর অভিযুক্তদের মধ্যে নুর মোহাম্মদ নামে একজনকে পুলিশ গ্রেফতার করলেও বাকি দুই অভিযুক্ত আসামীকে এখনো গ্রেফতার করতে পারেনি।’ অবিলম্বে তাদেরকেও গ্রেফতারের দাবি জানান।

প্রেস বার্তায় অপরাধীদের শাস্তি না হওয়ায় পার্বত্য চট্টগ্রামে ধর্ষণসহ নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে উল্লেখ করে  আরও বলা হয়, গেল জানুয়ারী থেকে জুলাই পর্যন্ত কমপক্ষে ১০ জন পাহাড়ি নারী ও শিশু ধর্ষিত এবং ১১ জন ধর্ষণ প্রচেষ্টার শিকার হয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ