• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

লামায় কিশোরীকে ধর্ষনের প্রতিবাদে পিসিপির বিক্ষোভ-সমাবেশ

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Aug 2015   Saturday

বান্দরবানের লামা উপজেলায় কিশোরীকে ধর্ষনের প্রতিবাদে শনিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) লামা উপজেলা শাখা।

লামা প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপি’র লামা উপজেলা শাখার সভাপতি সুইগ্যমং মার্মা। বক্তব্য রাখেন উপজেলা জেএসএস’র সাধারণ সম্পাদক স্বপন কুমার আসাম, জনসংহতি সমিতির লামা উপজেলা শাখার যুগ্ন সম্পাদক চংপাত  ম্রো, লামা ত্রিপুরা কল্যাণ পরিষদের সভাপতি উইলিয়াম ত্রিপুরা, পিসিপি’র সাধারণ সম্পাদক উথোয়াইচা মার্মা, পিসিপি নেতা আব্রাহাম ত্রিপুরা, উসাপ্রু মার্মানী, মেলুং ম্রোও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ফাঁসিয়াখালী ইউনিয়নের সভাপতি অর্পন মহাজন প্রমূখ। এর আগে লামা বাজারের বড় নুনার বিল মার্মা পাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লামা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জানুয়ারী থেকে জুলাই পর্যন্ত তিন পার্বত্য জেলায় ১০ জন পাহাড়ি নারী ও শিশু ধর্ষিত এবং ১১জন নারী শিশু ধর্ষনের চেষ্টার শিকার হয়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় একের পর এক পার্বত্য চট্টগ্রামে ধর্ষণ সহ নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে। বক্তারা আসামীদের মধ্যে একজনকে পুলিশ আটক করতে পারলেও বাকী দুজনকে আটক করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তাদের গ্রেফতারের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

উল্লেখ্য, বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাড়পত্র নিতে এসে এক ত্রিপুরা সম্প্রদায়ের কিশোরী ধর্ষণের শিকার হয়। লামা থানায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের পর পুলিশ সেলিম (২৭) নামে একজনকে আটক করলেও অপর দুই অাসামী লামা হাসপাতালের এমএলএসএস নুর মোহাম্মদ ও শাহ আলমকে গ্রেফতার করতে পারেনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ