• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বিলাইছড়ির বড়থলী ইউপির নির্বাচনী প্রচানাকালীন ৮ জনকে আটক ও নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে জেএসএস

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Aug 2015   Wednesday

বিলাইছড়ি উপজেলার নব সৃষ্ট বড়থলী ইউনিয়নের নির্বাচনী প্রচারের সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা শাখার সহসভাপতিসহ ৮ জনকে আটক ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে  ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছে জনসংহতি সমিতি(জেএসএস)।

বুধবার পার্বত্য চট্টগ্রাম জনসংতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবি করা হয়, বিলাইছড়ি উপজেলাধীন নব সৃষ্ট বড়থলী ইউনিয়নের নির্বাচন আগামী ২৫ আগস্ট অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে প্রার্থীতা যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দের পর ১১ আগস্ট থেকে নির্বাচনী প্রচারনা শুরু করা হয়। প্রচারনা অংশ হিসেবে ১৫ আগস্ট পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বিলাইছড়ি থানা শাখার সহ সভাপতি চন্দ্রলাল চাকমা (রাহুল) বড়থলী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আতু মং মারমাসহ অন্যান্যরা  ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বীরবাহু ত্রিপুরার সাথে বড়থলী গ্রামে যাচ্ছিলেন। এ সময় তারা বড়থলী  নিরাপত্তা বাহিনীর ক্যাম্পের সামনে পৌঁছলে কোন কারণ ছাড়াই ৮জনকে আটক করা হয়। আটকৃতদের  সারা রাত  আটক রাখার পর ১৬ আগস্ট তাদের বিলাইছড়ি থানায় হস্তান্তর না করে বান্দরবান জেলার রুমা থানায় সোপর্দ করা হয়েছে। অবশ্যই ওই দিন বিকালে আটকৃতদের ছেড়ে দেয় রুমা থানা পুলিশ।

প্রেস বার্তায় অভিযোগ করে আরও দাবী করা হয়,আটকৃতরা ছাড়া পাওয়ার পর ১৭ আগস্ট বড়থলী ইউপি চেয়ারম্যন পদপ্রার্থী আতুমং মারমাসহ বিলাইছড়িতে ফেরার পথে বড়তলী নিরাপত্তা বাহিনীর সদস্যরা আবারও ৭ জনকে আটক করে। এসময় চেয়ারম্যান পদপ্রার্থী আতু মং মারমা আটককৃতদের তার নির্বাচনী কর্মী বলে ছেড়ে দেয়ার জন্য সুপারিশ করলেও তাকে ধমক দিয়ে ক্যাম্প থেকে বের করে দেয়। পরবর্তীতে আটককৃত ৭ জনকে নিয়ে রুমায় নিয়ে যাওয়ার পথে তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করে এবং এতে ৪জন গুরুতর আহত হন। পরে রুমা থানায় আটকৃতদের হস্তান্তরের পর ছাড়া পায়।  তবে শারীরিক নির্যাতনের কারণে বর্তমানে ২নং বিলাইছড়ি ইউপি মেম্বার জন জ্যোতি চাকমা ও পিসিপির বিলাইছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক উত্তম চাকমা বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রেস বার্তায় নির্বাচনী প্রচারকালে এভাবে গ্রেফতার করা নির্বাচনী কাজে বাধা প্রদানের সামিল এবং এটা গণতান্ত্রিক নীতি ও অধিকারের পরিপন্থী উল্লেখ্য করে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে বড়তলী ইউনিয়ন পরিষদের সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ও দেশে গণতন্ত্র ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার স্বার্থে তিন দফা দাবী জানানো হয়েছে। সেগুলো হল বড়থলী ক্যাম্প কমান্ডারকে বদলি ও বিচারের ব্যবস্থা করা,বড়তলী ইউনিয়ন পরিষদের সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সকল প্রার্থীর কর্মীদের অবাধ চলাফেরা ও প্রচারণার সুযোগ  এবং আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা করা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ