• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

বান্দরবানে জেএসএস`র ডাকে শান্তিপুর্ণভাবে হাট-বাজার ও দোকানপাট বর্জন কর্মসূচি পালন

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Aug 2015   Wednesday

বুধবার বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) হাট-বাজার ও দোকানপাট বর্জনের কর্মসূচি শান্তিপুর্ণভাবে পালিত হয়েছে। কর্মসূচির কারণে কয়েকটি উপজেলা, ইউনিয়ন, পাড়া বা গ্রামে বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল। পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে চলমান অসহযোগ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বাজার বর্জনের ডাক দেয়া হয়।

জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বান্দরবান  জেল শাখার উদ্যোগে বুধবার জেলায় সকাল-সন্ধ্যা হাট-বাজার ও দোকানপাট বর্জনের কর্মসূচি চলাকালে রোয়াংছড়ি, রুমা, থানচি ও সদর উপজেলার ইউনিয়নগুলোতে বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল। দোকানে পাহাড়িরা বেচাকেনা করতে আসেনি। গণপরিবহনের গাড়িও চলাচল সীমিত ছিল।

এদিকে বুধবার বান্দরবান শহরের সাপ্তাহিক হাট-বাজারে পাহাড়িরা কাচা সবজি বিক্রি করতে ও ক্রয় করতে বাজারে আসেনি। শহরের মধ্যম ও উজানি পাড়ার দিকে বেশিরভাগ দোকান বন্ধ ছিল। তবে শহরের মূল কেন্দ্রে স্বাভাবিক নিয়মে দোকানপাট খোলা ছিল ও বেচা বিক্রি হয়েছে। গণপরিবহনের গাড়িও স্বাভাবিক নিয়মে চলাচল করেছে।  সকাল-সন্ধ্যা বর্জন কর্মসূচি চলাকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবরা-খবর পাওয়া  যায়নি।

জনসংহতি সমিতির বান্দরবান জেলা শাখার সভাপতি উচ মং মার্মা জানান, জনসংহতি সমিতির  সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) ২৯ নভেম্বর চুক্তির ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে চুক্তি বাস্তবায়ন করা না হলে পহেলা মে থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন। এ ঘোষনা অনুযায়ী অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বুধবার বান্দরবান জেলায় শান্তিপুর্নভাবে  হাট-বাজার বর্জন কর্মসূচি পালিত হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ