• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে জনসংহতি সমিতির হাট বাজার বর্জন কর্মসূচি পালন

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jul 2015   Wednesday

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অসহযোগ আন্দোলনের ঘোষিত বাজার বর্জন কর্মসূচি বুধবার বরকল উপজেলায় শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে।

 সকাল থেকে উপজেলা সদরের বাজার থেকে শুরু করে ইউনিয়নে গ্রামে ও অলিতে গলিতে অবস্থিত হাট বাজারে লোকজনের উপস্থিতি না থাকায় সমস্ত দোকান পাত বন্ধ ছিল। বাজারে পুলিশ ও বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) টহল ছিল। বুধবার বরকল উপজেলা সদরের বাজারের হাটবার থাকলেও হাট বাজার বর্জন কর্মসূচি থাকায় কোন ক্রেতা বিক্রেতার উপস্থিতি না থাকায় কোন মালামাল বেচা কেনা হয়নি।

 দোকান বর্জন কর্মসুচি হলেও নদীপথে দুর পাল্লার তেমন কোন যানবাহন চলাচল করেনি। শুধু মাত্র দু একটি যাত্রীবাহি লঞ্চ চলাচল ছাড়া অন্য কোন দেশীয় ট্রলার বোট ও স্টীমার চলাচল করেনি। যাত্রীবাহি লঞ্চে যাত্রীর উপস্থিতি ও ছিল একবারে কম বলে থানা জনসংহতি সমিতি সহ বিভিন্ন সূত্রে জানা গেছে।

বরকল বাজারের মাছরাঙা হোটেলের মালিক মোঃ ওয়াসিম ও কামাল জানান, বরকল বাজারে সপ্তাহে শনিবার ও বুধবার দুবার হাট বসে। তবে বুধবারে বেশী জনসমাগম হয় আর ঐ এক দিনে ২০ থেকে ৩০ হাজার টাকার বেচা হয়। লাভও মোটামুটি হয়। কিন্তু এ বুধবারে বাজার বন্ধ থাকায় লোকসান গুনতে হবে। বাজারের মুদি দোকানদার মোঃ জাফর ও আবু বক্কর জানান- বাজারে লোকজন না আসায় দোকানপাত বন্ধ রেখেছি। একদিন বাজার বন্ধ থাকায় আমাদের অনেক ক্ষতি হয়েছে।

হাটবাজার বর্জন কর্মসূচির ব্যাপারে জনসংহতি সমিতি বরকল থানা শাখার সভাপতি উৎপল চাকমা জানান, কেন্দ্র ও জেলা ঘোষিত কর্মসূচি শাšি পূর্ণভাবে পালন করা হয়েছে। এতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগামীতে কোন কর্মসূচি থাকলে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে পালন করা হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ