• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে শান্তিপুর্নভাবে সকাল-সন্ধ্যা হাটবাজার ও দোকানপাট বর্জন কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jul 2015   Wednesday

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ডাকে বুধবার রাঙামাটিতে শান্তিপুর্ণভাবে সকাল-সন্ধ্যা হাট-বাজার ও দোকানপাট বর্জনের কর্মসূচি পালিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে অসহযোগ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আহ্বান করা হয়। 

জানা গেছে, সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে অসহযোগ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ডাকে শান্তিপুর্ণভাবে সকাল-সন্ধ্যা হাট-বাজার ও দোকানপাট বর্জনের কর্মসূচি পালনকালে রাঙামাটি জেলায় সকল ধরনের দোকানপাট বন্ধ ছিল। বুধবার শহরের বনরুপাসহ কয়েকটি স্থানে সাপ্তাহিক বাজার থাকলেও ক্রেতা-বিক্রেতা দেখা যায়নি। এছাড়া শহরে এ কর্মসূচি চলাকালে স্থানীয়ভাবে সীমিতভাবে গণ পরিবহন চলাচল করেছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপুর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ করা হয়েছিল। এ কর্মসুচি চলাকালে জেলার ৯টি উপজেলায় শান্তিপুর্নভাবে হাট-বাজার ও দোকানপাট বর্জনের কর্মসূচি পালিত হয়েছে। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা কমিটির তথ্য ও প্রচার সম্পাদক নগেন্দ্র চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আহুত রাঙ্গামাটি জেলাব্যাপী সকাল-সন্ধ্যা পর্যন্ত সকল হাট-বাজার বর্জনের কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় জেলার পাহাড়ি-বাঙালি জনগণসহ ব্যবসায়ী সমাজ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংশ্লিষ্ট প্রশাসন, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে। প্রেস বার্তায় দাবী করা হয়েছে কায়েমী স্বার্থবাদী একটি মহলের অব্যাহত সাম্প্রদায়িক উস্কানি ও ষড়যন্ত্র সত্ত্বেও সম্প্রদায় নির্বিশেষে জনগণের স্বতস্ফূর্ত সমর্থন ও সহযোগিতায় জেলার সর্বত্র সর্বাত্মকভাবে এ হাটবাজার বর্জন কর্মসূচি পালিত হয়েছে। ব্যবসায়ী ও দোকানদাররা স্বতস্ফূর্তভাবে হাটেবাজারে ও অলিতে-গলিতে দোকানপাট বন্ধ রাখেন এবং আপামর জনগণ সকল প্রকার কেনাবেচা থেকে বিরত থাকেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান জানান, সকাল-সন্ধ্যা হাট-বাজার ও দোকানপাট বর্জনের কর্মসূচি চলাকালে জেলার কোথাও কোন প্রকার গন্ডগোলের খবরা-খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গেল বছর ২৯ নভেম্বর ঢাকায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৭তম বর্ষ পূর্তির সংবাদ সম্মেলনে জনসংহতি সমিতির প্রধান সন্তু লারমা চুক্তি বাস্তবায়নের দাবীতে রোড ম্যাপ কর্মসূচি ঘোষনার জন্য সরকারদে ৩০ এপ্রিল পর্ষন্ত সময় বেধে দেন। তা না করলে ১ মে থেকে অসহযোগ আন্দোলনের ঘোষনা শুরু করা হবে। এই ঘোষিত অসহযোগ আন্দোলনের কর্মসূচি হিসেবে রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হাট-বাজার ও দোকানপাট বর্জনের কর্মসূচি পালিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ