• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কাউখালীতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের আওয়ামীলীগের সহায়তা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2015   Tuesday

মঙ্গলবার রাঙামাটির কাউখালী উপজেলায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ এলাকা মহাজন পাড়া,বেতবুনিয়া বাজার, বেতবুনিয়া কালিছড়ি পাড়া ও বেতবুনিয়া খাসখালী ঘোনা পরিদর্শন করেছেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বেতবুনিয়ার কালিছড়িতে পাহাড় ধসে নিহত সামুচিং মারমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় কাউখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ শামসুদ্দোহা তালুকদার,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ক্যাচিং মং মারমা,আইন বিষয়ক সম্পাদক মোঃহাবিবুর রহমান,২নং ইউপি মেম্বার মোঃ সেলিম, খই সা পাই মারমা,৩নং ইউপি মেম্বার মোঃ হেলাল উদ্দিনসহ স্থানীয় উপজেলা আওয়ামীলীগের অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় তিনি দীপংকর তালুকদার বলেন,জনগনের সুখে-দুঃখে আওয়ামীলীগ অতীতে যেভাবে ছিল সেভাবেই পাশে থাকবে। আওয়ামীলীগ জনগনের দল, জনগনের কল্যাণেই আওয়ামীলীগ আজীবন কাজ করে যাবে।

তিনি পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ খবর নেন এবং তাদেরকে প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ