• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

অসহযোগ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে
রাঙামাটিতে জনসংহতি সমিতির ডাকে সকাল-সন্ধ্যা হাট-বাজার বর্জন কর্মসূচি চলছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jul 2015   Wednesday

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ডাকে বুধবার সকাল থেকে রাঙামাটি জেলায় হাট-বাজার ও দোকানপাট বর্জনের কর্মসূচি চলছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে অসহযোগ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্ষন্ত এ বর্জন কর্মসূচি ডাকা হয়।

জানা যায়, বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে রাঙামাটি শহরের সকল প্রকার হাট-বাজার ও দোকানপাট দোকানপাট বন্ধ রয়েছে। বুধবার রাঙামাটি শহরে অন্যতম বানিজিক্য কেন্দ্র বনরুপা বাজারসহ কলেজ গেইট, রিজার্ভ বাজার, তবলছড়ি বাজারে হাটের দিন থাকলেও কোন কোন পাহাড়ি কেনা-বেচা করতে বাজারে আসতে দেখা যায়নি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ বাজারগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট (সকাল ৯টা)  লেখা পর্ষন্ত শান্তিপূর্নভাবে বাজার বর্জন কর্মসূচি পালিত হচ্ছে। 

উল্লেখ্য, গত বছর ২৯ নভেম্বর ঢাকায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৭তম বর্ষ পূর্তির সংবাদ সম্মেলনে জনসংহতি সমিতির প্রধান সন্তু লারমা চুক্তি বাস্তবায়নের দাবীতে সরকার রোড ম্যাপ ঘোষনা না করলে ১ মে থেকে অসহযোগ আন্দোলনের ঘোষনা দেন। অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এ বর্জন কর্মসূচি পালিত হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ