• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

পিসিপি’র ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাজেকে আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2022   Thursday

২০ মে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিসিপি’র বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার  সাজেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখার দপ্তর সম্পাদক কিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,সাজেকের বাঘাইহাট এলাকায় আয়োজিত এই আলোচনা সভায়  বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (ইউপিডিএফ)-এর সংগঠক আর্জেন্ট চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য উজ্জ্বলা চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা শাখার সদস্য নবমিতা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি কালো বরন চাকমা। স্বাগত বক্তব্য রাখেন পিসিপি বাঘাইছড়ি উপজেলা শাখার সদস্য অতুল চাকমা। সভা সঞ্চালনা করেন পিসিপি বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিউটন চাকমা ও জিতেন চাকমা।
আলোচনা সভা শুরুতে সকল আন্দোলন সংগ্রামে জীবন উস্বর্গকারীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।


সভায় অন্যান্য বক্তারা বলেন, পাহাড়ি ছাত্র পরিষদের ৩৩ বছর অতিক্রম করা কোন সহজ ছিল না। অনেক চড়াই-উৎরাই পার হয়ে, নানা ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে সামনে এগিয়ে আসতে হয়েছে এই সংগঠনকে। ছাত্ররাই হচ্ছে এই সংগঠনের মূল কান্ডারী। তাই ছাত্রদেরকেই এই সংগঠনের পতাকাতলে সমবেত হয়ে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করতে হবে।

--প্রেস বিজ্ঞপ্তি।

 

 

বার্তা প্রেরক,





ads
ads
আর্কাইভ