• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে বৈসাবি র‌্যালি পন্ডের ঘটনায় ইউপিডিএফের নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Apr 2015   Sunday

খাগড়াছড়ি জেলা শহরে ও মানিকছড়িতে বৈসাবি (বৈসু-সাংগ্রাই-বিঝু) উৎসবের আনন্দ শোভাযাত্রায় আইন-শৃংখলা বাহিনীর হামলা ও বাধাদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)। 

 

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, রোববার পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৈসাবি উৎসবের প্রথম দিনে খাগড়াছড়ি জেলা শহরে সর্বজনীন বৈসাবি উদযাপন কমিটির উদ্যোগে শহরের মধুপুর বাজার থেকে সকাল ৯টায় শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শোভাযাত্রায় অংগ্রহণ করার জন্য লোকজন মধুপুর বাজারে জড়ো হতে গেলে আইন-শৃংখলা বাহিনী বাধা দেয়। পরে পুলিশ বিনা উস্কানিতে লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় সেনা ও পুলিশ সদস্যরা পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য এল্টন চাকমাকে আটক করে নিয়ে যায়। এছাড়া শোভাযাত্রা ভুন্ডল করতে সকাল থেকে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা খাগড়াছড়ি জেলা পরিষদের সামনে, ভাইবোন ছড়ার দেওয়ান পাড়া, বিজিতলা, জিরো মাইল, পানছড়ির কুড়াদিয়া ছড়াসহ বিভিন্ন স্থানে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের গাড়ি আটকিয়ে দেয়। ফলে লোকজন শোভাযাত্রায় যোগ দিতে পারেনি বলেপ্রেস বার্তায় অভিযোগ করা হয়েছে।


প্রেস বার্তায় আরও বলা হয়, জেলার মানিকছড়িতে গুইমারা, রামগড় ও মাটিরাঙ্গা এলাকাবাসীর অংশগ্রহণে সম্মিলিতভাবে বৈসাবি র‌্যালি আয়োজনে আইন-শৃংখলা বাহিনী বিভিন্ন স্থানে বাধা দেয়। সকাল থেকে জালিয়া পাড়া, নাকাপা, পাতাছড়া, সিন্দুকছড়ি, জামতলা সহ বিভিন্ন জায়গায় গাড়ি আটকিয়ে দেয় এবং লোকজনকে র‌্যালিতে অংশগ্রহণে বাধা দেয়। এমনকি সাধারণ যাত্রীবাহী যান চলাচলেও বাধা দেয়া হয়।


প্রেস বার্তায় সরকার পাহাড়িদের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের কথা বলে মুখে ফেনা তুললেও বাস্তবে বৈসাবির শোভাযাত্রা পন্ড করে দেয়ার ঘটনায় প্রমাণিত হয়েছে সরকার পাহাড়িদের ধ্বংস করতেই বদ্ধপরিকর। সরকারী লোকজন বৈসাবির র‌্যালি করতে পারলে সাধারণ জনগণ কেন পারবে না?’


প্রেস বার্তায় বর্তমান আওয়ামী লীগ সরকারকে চরম ফ্যাসিস্ট আখ্যায়িত করে বলেন, ‘সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে। নিজ দলের লোকজন ভিন্ন বাকি সকল নাগরিকের সাংবিধানিক অধিকার হরণ করেছে। একদিকে শান্তিপূর্ণ সভা সমাবেশ কার্যত নিষিদ্ধ করা হয়েছে, অন্যদিকে ভূমি বেদখল, নারী নির্যাতন, ধরপাকড়, গ্রামে গ্রামে তল্লাশী ইত্যাদি বৃদ্ধি পেয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ