• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বদিউল আলমের মৃত্যুবার্ষিকীতে রাঙামাটিতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Apr 2015   Friday

রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম বদিউল আলমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে মরহুমের স্মৃতিচারন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা সেচ্ছাসেবক আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা,   জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিং কিউ রোয়াজা,জেলা যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন বাবুল,জেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক মমতাজুর রহমান মমতাজ,জেলা ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবু হানিফ, জেলা আইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাঙামাটি পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মনসুর আলী,সহ-সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন জেলা ওলমালীগ সভাপতি মাওলানা ক্বারী ওসমানগনী চৌধুরী।

 

সভাপতির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, প্রয়াত নেতা মরহুম বদিউল আলম ছিলেন, দলের একজন নিবেদিত প্রান। সারাজীবন তিনি বঙ্গবন্ধুর আদর্শে বলিয়ান হয়ে বাংলাদেশ আওয়ামীলগকে পাহাড়ী এ জনপদে প্রতিষ্ঠিত করতে অনেক ত্যাগ স্বীকার ও নিজের সারাজীবন উজাড় করে দিয়েছেন। তার এ অবদান পাহাড়ে আমরা যারা আওয়ামীলীগ আদর্শে আদর্শিত তার জীবন চারণ ও সাংগঠনিক কর্মযজ্ঞ ও তৎপরতা আমাদের জন্য অনুপ্রেরনা হয়ে থাকবে চির কাল। তার জীবন আর্দশ থেকে দীক্ষা নিয়ে আমাদের আগামীর সাংগঠনিক কর্মকান্ড পরিচালনায় অনুপ্রানিত হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমানে এগিয়ে আসতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ