• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

মহালছড়ি মিলনপুর বনবিহারে মাস ব্যাপী আকাশ প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান সমাপ্ত

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2019   Friday

খাগড়াছড়ি জেলার মহালছড়ি মিলনপুর বন বিহারে মাস ব্যাপী আকাশ প্রদীপি প্রজ্জ্বলনের সমাপনী অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। 

 

এই উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় ধর্মীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সারাদিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিলো সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান, হাজার প্রদীপ দান, ফানুস প্রদীপ দান ও  ভিক্ষু সংঘকে পিন্ড দান সহ বিবিধ দান। এছাড়া বিকাল ৩ টার সময় হাজার বাতি প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে মাস ব্যাপী আকাশ বাত্তি প্রজ্জ্বলনের সমাপনী  অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

এই সময় উপস্থিত ছিলেন সংঘ প্রধান শ্রীমৎ ভদন্ত ধর্মতিষ্য মহাস্থবির, মিলন পুর বন বিহারাধ্যক্ষ শ্রীমৎ ভদন্ত ধর্মতিষ্য মহাস্থবির, প্রধান উপাসক মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা সহ বিভিন্ন এলাকার শত শত ধর্মপ্রান দায়ক-দায়িকারা।

 

উল্লেখ্য, গেল ১৩ নভেম্বর মহালছড়ি মিলনপুর বন বিহারের দায়ক-দায়িকাদের আয়োজনে এই বাত্তি প্রজ্জ্বলন অনুষ্ঠান শুরু হয়। প্রতি বছর কঠিন চীবর দানোৎসব শেষে কার্তিকী পূর্ণিমা থেকে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত এক মাস ব্যাপী প্রতিদিন এই বাত্তি প্রজ্জ্বলন অনুষ্ঠান হয়। 

 

কথিত আছে সিদ্ধার্থ গৌতম গৃহত্যাগ করার পর অনোমা নদীর তীরে এসে পৌঁছলে সেখানেই এক হাতে নিজের চুল ও অন্য হাতে তলোয়ার ধরে চুল কেটে পেলেন এবং অধিষ্ঠান করলেন যে যদি এই জন্মে বুদ্ধ হতে পারি, তাহলে আমার চুল আকাশে নিক্ষেপ করা হলে আকাশে ঝুলন্ত অবস্থায় থাকুক, মাটিতে আর পতিত না হোক। এই অধিষ্ঠান করে তিনি তার কর্তিত চুল আকাশে নিক্ষেপ করে দিলেন। অন্য দিকে দেবরাজ ইন্দ্র সিদ্ধার্থ গৌতমের মনের অবস্থা জানতে পেরে সেখানে উপস্থিত হয়ে সিদ্ধার্থের কর্তিত চুল স্বর্ণের ঝুড়িতে করে নিয়ে গেলেন তাবতিংস স্বর্গে। সেখানেই চুলকে নিয়ে তৈরি করলেন একটি জাদী, যেটিকে চুলামনি জাদী বলে। স্বর্গের দেবতারা এখন ও সেই জাদীকে পূজা করে। সেই চুলামনি জাদীকে উদ্দেশ্য করে বিশেষ প্রাথর্নার মাধ্যমে বৌদ্ধরা এক মাস ব্যাপি প্রদীপ প্রজ্জ্বলন করে আকাশে উড়ায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ