• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

অনিয়মের অভিযোগে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2025   Thursday

বিভিন্ন প্রকল্প কাজের অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দুর্নীতি দমন কমিশন(দুদক) অভিযান পরিচালনা করেছে।
দুদকের রাঙামাটির উপ-পরিচালক মোঃ জাহিদ কালামের নেতৃত্বে সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে উপস্হিত ছিলেন দুদকের সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন, উপ সহকারী পরিচালক সারোয়ার হোসেনসহ অন্যরা।
অভিযানের সময় দুদক কর্মকর্তারা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সময়মতো অফিসে অনুপস্থিত, উপস্থিতির স্বাক্ষর বইয়ের গরমিল খুজে পান। এছাড়া, অভিযোগ পাওয়া বিভিন্ন প্রকল্পের  নথিপত্র  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার কাছ থেকে সংগ্রহ ও যাচাই-বাছাই করা ছাড়াও চলমান নিম্নমানের প্রকল্প কাজের স্থান পরিদর্শন করেন দুদক কর্মকর্তারা। 

দুদকের রাঙামাটির উপ-পরিচালক মো. জাহিদ কালাম বলেন, তাদের কাছে এ প্রকল্প নিয়ে কিছু অভিযোগ ছিল। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তারা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।  তিনি নিজেই এ অভিযানে গিয়ে নথিপত্র সংগ্রহ করেছেন। পত্রিকায় প্রতিবেদন প্রকাশের প্রতিবেদনের উপর প্রকৌশলী পরাগ বড়ুয়া কাগজপত্র গুছিয়ে রেখেছেন মনে হয়েছে। প্রকল্পের নথিপত্র সংগ্রহ করে তারা সরেজমিন কাজের স্থান পরিদর্শন করেছেন। তদন্তের কাজ চলমান রয়েছে। তবে অসংগতি পেলে  মামলা পর্যায়ে যাওয়ায় সেভাবে এগুনো হচ্ছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ