• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটির ধনপাতা বন বিহারের দুদিন ব্যাপী কঠিনচীবর দান সমাপ্ত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Oct 2023   Tuesday

রাঙামাটির মগবান ইউনিয়নের ধনপাতা বন বিহারে দুদিন ব্যাপী ১৯তম তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব মঙ্গলবার সমাপ্ত হয়েছে।


ধনপাতা বন বিহার প্রাঙ্গনে ধর্মীয় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মেরুল বাড্ডা আর্ন্তজাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মমিত্র মহাস্থবির। ধর্ম দেশনা দেন নোয়াখালী সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি জিনানন্দ মহাস্থবির, রাঙামাটি রাজ বন বিহারে বশিষ্ট মহাস্থবির, দীঘিনালা বন বিহারের উপাধ্যক্ষ শুভবর্ধন মহাস্থবির, দীঘিনালা ধুতাঙ্গ টিলা বন বিহারে উপাধ্যক্ষ দেবধাম্মা মহাস্থবির, ধনপাতা বন বিহারে অধ্যক্ষ প্রজ্ঞাবোধি মহাস্থবি।

 

এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসা, বিএনপির নেত্রী মৈত্রী চাকমা, রাঙামাটি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, শিক্ষাবিদ বাঞ্চিতা চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মহাপূর্নবতী বিশাখা কর্তৃক প্রবর্তিত ২৪ ঘন্টার মধ্যে সূতা কাটা শুরু করে কাপড় বয়ন, সেলাই ও রং করাসহ প্রস্তুতকৃত চীবর ভিক্ষু সংঘের উদ্দেশ্য হস্তান্তর করেন বিহার পরিচালনা কমিটির সভাপতি রূপায়ন চাকমা।

 

এর আগে সংঘদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দানসহ নানা দান সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে শত শত পুর্নাথী অংশ নেন। এর আগে গেল সোমবার চরকা সূতা কাটা থেকে কাপড় তৈরীর বেইন ঘর উদ্বোধন করেন শ্রীমৎ ধর্মমিত্র মহাস্থবির।


ধর্মীয় আলোচনা সভায় ভিক্ষুরা  ভগবান বুদ্ধের  দেওয়া উপদেশ মেনে চলে মিথ্যা দৃষ্টি বর্জন করে সৎকর্ম, কৌশল কর্ম  ও সৎ পথে জীবন যাপনের উপদেশ  প্রদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ