• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

নানিয়ারচর উপজেলাবাসীর প্রথম সার্বজনীন মহাসংঘদান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2019   Friday

রাঙামাটিতে প্রথমবারের মত শুক্রবার নানিয়ারচর উপজেলাবাসীর উদ্যোগে সার্বজনীন মহাসংঘদান অনুষ্ঠিত হয়েছে।


বন বিহার মাঠে বুদ্ধ পতাকা উত্তোলন ও উদ্ধোধনী ধর্মীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে শুরু দান অনুষ্ঠান শুরু হয়। এরপর পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমূর্তিদান,সংঘদান,অষ্টপরিস্কার দান,হাজার বাতি দান, প্যাগোডার উদ্দেশ্য টাকা দান,পিন্ডুদান, উৎসর্গসহ নানাবিধ দান করা হয়। পরে ভগবান বুদ্ধ ও পরিনির্বানপ্রাপ্ত মহাসাধক সাধনানন্দ মহাস্থবির বনভান্তের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া নানিয়ারচর থেকে ৫জন ভিক্ষুসহ মোট ৮জন ভিক্ষুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নানিয়ারচর উপজেলাসহ দূর-দূরান্ত থেকে হাজারো পুণ্যার্থী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। সাধু সাধু সাধু ধ্বনিতে মুখর হয়ে উঠে রাজবন বিহার প্রাঙ্গন। ভাতৃঘাতি সংঘাত বন্ধে অনুষ্ঠানে পাঁচ মিনিট নিরবতায় থেকে ভাবনা করেন পুণ্যার্থীরা।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী মণিস্বপন দেওয়ান। আরো বক্তব্য রাখেন সাবেক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উদযাপন কমিটির উপদেষ্টা নিখিল কুমার চাকমা। নানিয়ারচর উপজেলার সার্বজনীন মহাসংঘদান উদযাপন কমিটির সভাপতি প্রগতি চাকমা। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসা, ডাঃ রূপম দেওয়ানসহ উদযাপন কমিটির উপদেষ্টাসহ ¬অন্যান্য প্রমূখ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে পঞ্চশীল প্রার্থনা করেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুদ্বীপ্ত চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন কমল কান্তি দেওয়ান।


অনুষ্ঠানে ধর্মীয় দেশনা দেন রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান ও বিহার অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। আরো দেশনা দেন, ফুরমোন সাধনাতীর্থ আন্তর্জাতিক বনধ্যান কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ ভৃগু মহাস্থবির, নানিয়ারচর রত্নাকুর বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বিশদ্ধানন্দ মহাস্থবিরসহ রাজবন বিহারের সিনিয়র ভিক্ষু জ্ঞানপ্রিয় মহাস্থবির।


অনুষ্ঠানে দেশনাকালে ভিক্ষুরা বলেন, এ উদ্যোগ খুবই প্রশংসনীয়। এভাবে প্রচার ও প্রসারিত হবে পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে বিবেচিত বৌদ্ধধর্ম। তবে ধর্মের পাশা-পাশি পঞ্চশীল পালন করতে হবে। পঞ্চশীল পালনে গৃহী জীবনে উন্নতি হবে। দান ও শীলের পাশা-পাশি ভাবনা করতে হবে। এছাড়া দেশনাকালে ভাতৃঘাতি সংঘাত বন্ধ করে উভয়ের মধ্যে হানা-হানি,মারা-মারি না করে ঐক্যর পথে আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ