• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাটে ফের পানি ছাড়া হচ্ছে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Aug 2025   Wednesday

কাপ্তাই হ্রদের পানি ১০৮.৩৫ ফুট এম.এস.এল এর বিপদ সীমার কাছাকাছি হওয়ায়  দ্বিতীয় দফায় বুধবার রাত ৮টা থেকে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাটের ৬ ইঞ্চি করে পানি ছাড়া হচ্ছে। এতে ৯হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে৷

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র জানায়, কাপ্তাই হ্রদের পানি ১০৮.৩৫ ফুট এম.এস.এল এর বিপদ সীমায় পৌছায় বুধবার রাত ৮টা থেকে বাঁধের স্পিলওয়ের ১৬ টি জলকপাট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছাড়া হয়েছে ৷ এতে প্রতি সেকেন্ডে ৯হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে৷ এছাড়া বাধের ৫ টি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন চলমান থাকায় টারবাইনের মধ্য দিয়ে প্রায় ৩২হাজার কিউসেক পানি নিষ্কাশন অব্যাহত রয়েছে৷
এর আগে হ্রদের পানি বিপদসীমায় পৌঁছে যাওয়ায় গত ৫ আগস্ট রাত ১২টার পর বাঁধের ১৬টি জলকপাট দিয়ে ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। হ্রদের পানি নিয়ন্ত্রণে আসায় সাত দিন খোলা থাকার পর ১২আগষ্ট বন্ধ করে দেওয়া হয় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট।
কাপ্তাই পানি বিদুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান বলেন, কাপ্তাই হ্রদের পানি ১০৮.৩৫ ফুট এমএসএল যা বিপদ সীমার কাছাকাছি হওয়ায় হ্রদের উজান ও ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণে জন্য বুধবার রাত ৮থেকে বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাটের ৬ ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিস্কাশন শুরু করা হয়েছে।
ইনফ্লো ও বৃষ্টিপাত পরিস্হিতি নিবীড়ভাবে পর্যবেক্ষন করা হচ্ছে। হ্রদে ইনফ্লো বেশী বা পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেলে স্পিলওয়ে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ