• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

সুবলং শাখা বন বিহারে দুদিনব্যাপী কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Nov 2023   Saturday

দক্ষিণ এশিয়ায় বৃহত্তম ১২৬ ফুট উচ্চতার বুদ্ধ মূর্তি  জুরাছড়ি উপজেলার সুবলং শাখা বন বিহারে দুদিনব্যাপী  ৩১তম  প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান শনিবার সম্পন্ন হয়েছে।

 

বিহার প্রাঙ্গনে আয়োজিত ধর্মীয় সভায় ধর্ম দেশনা দেন রাঙামাটি রাজ বন বিহারের সিনিয়র ভিক্ষু জ্ঞান প্রিয় মহাস্থবির, সদাচরণ অরণ্য কূঠিরের অধ্যক্ষ প্রিয়তিষ্য মহাথেরো, বর্মাছড়ি বন বিহারের অধ্যক্ষ জ্ঞানদীপ মহাথেরো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

 

এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা, জেলা পরিষদের সাবেক সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, বেনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমাসহ অন্যান্যরা।  স্বাগত বক্তব্য দেন বিহার পরিচালনা কমিটির সভাপতি ধল কুমার চাকমা। এর আগে বুদ্ধ মুর্তিদান, সংঘদান,অষ্টপরিস্কার দান, কল্পতরু দান, কঠিন চীবরদানসহ নানাবিধ দান উৎসর্গ করা হয়।

 

এরপর মহা পূর্নবর্তী বিশাকার প্রবর্তিত ২৪ ঘন্টার মধ্য সুতা কাটা থেকে শুরু করে তৈরীকৃত কঠিন চীবর ভিক্ষু সংঘের উদ্দেশ্য হন্তান্তর করা হয়। এছড়া প্রধান অতিথি বিহার উন্নয়নের লক্ষে  এক লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন বিহার পরিচালনা কমিটির কাছে। 

 

এসময় ভিক্ষুরা বলেন, বুদ্ধের উপদেশ ও  মন চিত্তকে পরিস্কার-পরিচ্ছন্ন রেখে দান কার্য সম্পাদন করলে ইহকাল ও পরকালে মঙ্গল ও সুখ লাভ হয়।  প্রাণী হত্যা থেকে বিরত থাকা, মিথ্যা কথা না বলা ও  সৎ কৌশল কর্মের মাধ্যমে  তৃঞ্চা ও দুঃখ থেকে মুক্তিলাভ সম্ভব বলে হিতোপোদেশ দেন।

 

দীপংকর তালুকদার এমপি সবাইকে ভগবান বুদ্ধের মৈত্রী ও কৌশল নিয়ে থাকার পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে পথ চলার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ