• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

কাউখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত দিনমজুরকে নতুন ঘর দিল সেনাবাহিনী

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Aug 2025   Saturday

রাঙামাটির কাউখালী উপজেলার যৌথখামার এলাকায় দিনমজুর ক্যাথোয়াইচিং মারমার(৪৮) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরটি পুনঃনির্মাণ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার রাঙামাটি সদর সেনা জোনের মানবিক কাজের অংশ হিসেবে নিজস্ব অর্থায়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরটি পুনঃনির্মাণ করে দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে আনুষ্ঠানিকভাবে  এ  ঘরটি বুঝিয়ে দেওয়া হয়।

সকাল ১০টায় পুনঃনির্মাণকৃত ঘরটি অনুষ্ঠানিকভাবে দিনমজুর ক্যাথোয়াইচিং মারমার কাছে হস্তান্তর করেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: জুনায়েদ উদ্দিন শাহ চৌধুরী, এসইউপি, পিএসসি। এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, রাঙামাটি সদর জোনের ৬০ ইবি-এর ক্যাপ্টেন সাদেকী আরাফান নিলয়, কাউখালী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকিব হোসেন শাওন, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিনসহ স্থানীয় হেডম্যান, কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, গেল ৬ জুলাই কাউখালীর যৌথখামার এলাকায় দিনমজুর ক্যাথোয়াইচিং মারমার বাড়িটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে পুরো পরিবার গৃহহীন হয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল, ডাল ও নগদ অর্থ দিয়ে সহায়তা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ