• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে বন ভান্তের ১২তম পরিনির্বাণ বার্ষিকী পালন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jan 2024   Tuesday

বৌদ্ধ ধর্মীয় মহাসাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১২তম মহাপরিনির্বাণ(মহাপ্রয়ান) বার্ষিকী উপলক্ষে রাঙামাাটিতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার উদযাপিত হয়েছে।


বনভান্তের ১২তম পরিনির্বাণ বার্ষিকী উপলক্ষে সকালে রাঙামাটি রাজবন বিহার প্রাঙ্গনে ধর্মীয় অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন রাজবন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ও জ্ঞানপ্রিয় মহাস্থবির। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে কয়েক হাজার ভক্ত ও পূনার্থী অংশ নেন।

 

অনুষ্ঠানে বুদ্ধ মূতি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, হাজার প্রদীপ দান, প্যাগোডা উদ্দেশ্য টাকা দান, সীবলী ভান্তে পূজা,উপগুপ্ত ভান্তে পূজা, বনভান্তে পূজাসহ নানাবিধ দান ও উসর্গ করা হয়। এছাড়া সকালের দিকে রাজ বন বিহারে বন ভান্তের পটিকাবদ্ধ(ধাতু) করে রাখা মরদেহে তাঁর শিষ্য, ভক্ত ও পুর্ণাথীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


প্রসঙ্গতঃ বনভান্তে ২০১২ সালের ৩০ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামে জন্ম গ্রহন করেন। বর্তমানে বনভান্তের মরদেহটি(ধাতু) রাজ বনবিহারে ভক্ত ও পুর্ণাথীদের জন্য শ্রদ্ধার জানানোর জন্য বিনয় ও বিজ্ঞান সম্মতভাবে পেটিকাবদ্ধভাবে রাখা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ