• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা

ষ্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2025   Thursday

খাগড়াছড়ির রামগড় পৌরসভায় মা-মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার দুপুরে রামগড় পৌরসভার বাগান টিলা এলাকা থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন, মা আমেনা বেগম (৯০) ও  তার মেয়ে রেহানা আক্তার (৪৫)।  

পুলিশ জানায়,  বৃহস্পতিবার সকাল থেকে রামগড় পৌরসভার বাগান টিলা এলাকার বাড়ীতে মা মেয়ের কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের মাধ্যমে বিষয়টি জানাজানি হয়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে  দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে   দুটি কক্ষের বিছানায় মা মৃত মীর হোসেনের স্ত্রী আমেনা বেগম ও তার মেয়ে রেহানা আক্তারের মরদেহ পড়ে  থাকা মরদেহ  উদ্ধার করে। মৃত রেহানার স্বামী মোস্তফা ওমান প্রবাসী এবং ঘরে মা-মেয়ে দুই জনে থাকতেন। এ ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি  জানিয়েছেন স্থানীয় লোকজন। 

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান,  এ ঘটনায় সিআইডি’র ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। টিম পৌঁছানোর পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  এ চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ