• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পাহাড়ে জীববৈচিত্র্য পুনঃস্থাপন ও সম্প্রদায়ের বাস্তুতন্ত্র সংরক্ষনে ১২ কোটি টাকার প্রকল্প গ্রহন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Sep 2025   Tuesday

পার্বত্য চট্টগ্রামে জীববৈচিত্র্য পুনঃস্থাপন ও সম্প্রদায়ের বাস্তুতন্ত্রে সংরক্ষনে ১২০কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কানাডিয়ান রসরকারের অর্থায়নে বাংলাদেশ সরকার ও জাতি সংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথ উদ্যোগে তিন পার্বত্য জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রামে সম্প্রদায়ের সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে জীববৈচিত্র্য প্রতিবেশ পুনরুদ্ধার প্রকল্প(ইআরআরডিসিএইচটি) নামে এ প্রকল্প বাস্তবায়ন করবে।
মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে আয়োজিত জীববৈচিত্র্য নিয়ে গণমাধ্যমে সাথে আলোচনা সভায় এ তথ্যে জানানো হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার। অন্যান্যর মধ্য বক্তব্যে দেন জেলা পরিষদ সদস্য নাউপ্রু মারমা, জেলা পরিষদের কনসাল্টেন্ট অরুনেন্দু ত্রিপুরা, ইউএনডিপির কর্মকর্তা বিহিত বিধান খীসাসহ অন্যরা। এসময় গণমাধ্যম কর্মীরা প্রকল্পের বিভিন্ন মতামত তুলে ধরেন।
আলোচনা সভায় বলা হয়, এ প্রকল্পের মাধ্যমে পাহাড়ে ১৫০টি বন্য প্রাণী আবাসস্থল চিহিৃত করে ৪৫০টি জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ পুনরুদ্ধারের পরিকল্পনা, বন্য প্রাণী চলাচলের করিডোর সৃষ্টি, ঝর্না ও পানি উৎসের পুনরুদ্ধার,পানি সংরক্ষণে প্রযুক্তি স্থাপন, পানি সংরক্ষণ ও মাটি ক্ষয় রোধে প্রদর্শনী প্লট স্থাপন, তিন পার্বত্য জেলায় ইকো ট্যুরিজম পাইলট কার্যক্রম বাস্তবায়ন করা, মানুষ ও বন্য প্রাণীর দ্বন্ধ নিরসন, প্রকল্পের প্রাকৃতিক নির্ভর ১৩ হাজার ৫শ পরিবারকে বিকল্প আয়ের সহায়তা প্রদান, বসতভিটা, ঝিরি ঝর্না ও ছড়া এলাকায় স্থানীয় বিলুপ্তি প্রায় প্রজাতির ২লাখ ২৫ হাজার বৃক্ষরোপণ, গ্রামীণ সাধারণ বনের সক্ষমতার উন্নয়নে সহায়তা, লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্ররোধে সহায়তা, বন্য প্রাণী উদ্ধার টিম গঠন, নারীদের ক্ষমতায়ন, জীববৈচিত্র্য ও পরিবেশ বিষয়ক সচেতনা কার্যক্রম সহ ইত্যাদি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে পাহাড়ে জীববৈচিত্র্য সমৃদ্বির পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি বিশেষ করে দরিদ্র ও ঝুকিপুর্ন নারী ও মেয়েদের সক্ষমতা অর্জন হবে। যা কুনমিং-মন্ট্রিয়াল গ্লোবাল জীববৈচিত্র্য কাঠামোর লক্ষ্য অর্জনের সাহায্য করবে বলে আলোচনা সভায় বলা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ