• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

খাগড়াছড়ি মাটিরাঙ্গার দুর্গম গ্রামে স্বাস্থ্য সেবা প্রদান করলো গ্রীনহিল

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Feb 2025   Sunday

খাগড়াছড়ির মাটিরাঙ্গার দুর্গম এলাকার গর্ভবতী মা ও কিশোরীদের স্বাস্থ্য সেবা প্রদান করলো গ্রীন হিল।

 

রোববার মাটিরাঙ্গার হেদাছড়া আম বাগান কমিউনিটি ক্লিনিকের মাঠে  এক মোবাইল  ক্যাম্প  এর মাধ্যমে দুর্গম এলাকার রোগীদের এ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর আর্থিক সহযোগীতায় স্থানীয়  উন্নয়ন সংস্থা গ্রীন হিল এর আয়োজনে স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে গর্ভবতী মা ও কিশোরীদের এ  স্বাস্থ্য  সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

 

উক্ত মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন   মাটিরাঙ্গা উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ডাঃ মিল্টন ত্রিপুরা, গ্রীন হিলের জেলা সমন্বয়কারী রূপান্ত চাকমা, প্রজেক্ট কর্মকর্তা তরুন দেওয়ান প্রমুখ। এ সময় ডাঃ মিল্টন ত্রিপুরা বাসাবাড়ীতে অদক্ষ ধাত্রী দিয়ে সন্তান প্রসব না করানোর পরামর্শ দেন। এ জন্য সরকার প্রতিটি হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্য ক্লিনিকে দক্ষ মিডওয়াইফ নিয়োগ দিয়েছেন। এবং সেখানে ২৪ ঘন্টা ডেলিভারী করানো হয়, যা সর্ম্পন বিনামূল্যে। এছাড়া যারা ক্লিনিকে এসে ডেলিভারী করালে, তারা একসেট বেবিকিট পাবেন। 

 

এ সময় আম বাগান এলাকার ফাতেমো বেগম ও আফরোজা খাতুন বলেন তারা এই বিনামূল্যে চিকিৎসমা সেবা পেয়ে খুশি। এই প্রথম তাদের এলাকায় এই ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

 

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন মাটিরাঙ্গা  স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ ফারিহা আহমেদ ও ডাঃ ইমতিয়াজ চৌধুরী,  গ্রীন হিলের মেডিকেল অফিসার ডা. সুইউক্রই মারমা। উক্ত মেডিকেল ক্যাম্পে দুর্গম এলাকার ১৫ টি গ্রামে প্রায় দুই শতাধিক সাধারন রোগীসহ কিশোরী ও গর্ভবতী নারীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেয়া হয়।

 

মূলত বিগত ২০২৪ সালের জুলাই –আগস্টের  বন্যায় ক্ষতিগ্রস্থ দুর্গম এলাকার গর্ভবতী নারী ও কিশোরীদের ঘরের কাছে বিনামূল্য  চিকিৎসা সেবা, বিনা মূল্য ঔষধ বিতরণ ও স্বাস্থ্য  সচেতনতার জন্য এ মোবাইল মেডিকেল ক্যাম্পের আয়োজন।

 

---হিলিবিডি২৪/সম্পদনা/এ,ই

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ