• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটির তপোবন অরণ্য কুটিরে প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Oct 2019   Friday

রাঙামাটির  বালুখালী ইউনিয়নের কাইন্দ্যা মরিচ্যাবিল এলাকার অন্যতম রাজবন বিহারের শাখা বিহার তপোবন অরণ্য কুটিরে  রোববার প্রবারণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বিহার প্রাঙ্গনে  ধর্ম দেশনা দেন রাঙামাটি রাজবন বিহারের ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির, তপোবন অরণ্য কুটিরের অধ্যক্ষ জিনপ্রিয় মহাস্থবির ও জুরাছড়ি সুবলং শাখা বনবিহারের অধ্যক্ষ বুদ্ধশ্রী মহাস্থবিরসহ অন্যান্য প্রমূখ। অনুষ্ঠানে পঞ্চশীল পাঠ করেন জলি চাকমা। মুন চাকমার অনুষ্ঠান পরিচালনার মধ্যে দিয়ে স্বাগত বক্তব্য রাখেন জেলা যুগ্ম জজ দীপেন দেওয়ান, ৬ নং বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা, এ্যাডভোকেট রাজিব চাকমাসহ অন্যান্য প্রমূখ।

 

অনুষ্ঠানের শুরুতেই ভিক্ষু সংঘকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বুদ্ধমুর্তি দান, সংঘদান,অষ্টপরিস্কার দান, হাজার প্রদীপ দান,কল্পতরুদান, চীবর দান সহ নানা বিধ দান অনুষ্ঠিত হয়। সকাল থেকে শুরু হয় বিভিন্ন দানানুষ্ঠান। দূর-দূরান্ত থেকে সমবেত হয় হাজারো পুণ্যার্থী।

 

অনুষ্ঠানের শেষে শেষে নারী-পুরুষ দু’ভাগে ভাগ করে প্রবারণা অধিস্তান করা হয়। অতীতের সমস্ত ভুল গুলো স্বীকার পূর্বক ভিক্ষু সংঘের নিকট ক্ষমা প্রার্থনা করেন পুণ্যার্থীরা।

 

উল্লেখ্য, বৌদ্ধ ধর্মীয় ভিক্ষু-শ্রমনরা তিন মাস বর্ষাবাসের শেষ দিনটিতে প্রবারণা পূর্নিমা হিসেবে উদযাপন করা হয়ে থাকেন। এর পর থেকে দীর্ঘ একমাস ধরে আয়োজন চলে বৌদ্ধ ধর্মালস্বীদের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ