• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

পানছড়ি উপজেলা আ’লীগের নতুন কর্ণধার আব্দুল মোমিন ও বিজয় কুমার দেব

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Aug 2019   Saturday

পানছড়ি উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল শনিবার সম্পন্ন হয়েছে।

 

দিনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জেলা আ’লীগের সভাপতি ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। অনুষ্ঠানের শুরুতে তিনি জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অধিবেশনের উদ্বোধন করেন। এ সময় তিনি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান। এতে সভাপতিত্ব করে উপজেলা আ’লীগ সভাপতি মো: বাহার মিয়া। বেলা তিনটা থেকে আ’লীগ দলীয় কার্যালয়ে ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। গোপন ব্যালেটের রায়ে ছাতা প্রতীক নিয়ে আব্দুল মোমিন সভাপতি, ফুটবল প্রতীক নিয়ে বিজয় কুমার দেব সম্পাদক, কলম প্রতীক নিয়ে মো: আলমগীর হোসেন, টিয়া পাখি নিয়ে মো: হারুর অর রশিদ ও টেবিল প্রতীক নিয়ে নজরুল ইসলাম মোমিন সাংগঠনিক সম্পাদক পদে জয়লাভ করে।

 

নির্বাচন পরিচালনা করেন জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, কল্যাণ মিত্র বড়ূয়া, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আশুতোষ চাকমা, আঃ জব্বার, জেলা পরিষদ সদস্য খগেশ^র ত্রিপুরা প্রমুখ। সম্মেলন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব, তপন কান্তি বৈদ্য, মো: হোসেন (বড়) ও শাহজাহান কবির সাজু।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ