• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জেলা তাঁতী লীগের সম্মেলনে
পাহাড়ে আওয়ামীলীগের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে-দীপংকর তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2018   Wednesday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার পাহাড়ে আওয়ামীলীগের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে  বলে মন্তব্য করেছেন।

 

তিনি বলেন, আওয়ামীলীগের অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শ পার্বত্য চট্টগ্রামে জাতি ধর্ম, নির্বিশেষে সকল মানুষ গ্রহন করেছে। এতে ভীত হয়ে সন্ত্রাসবাদে বিশ্বাসী কিছু আঞ্চলিক রাজনৈতিক দল তাঁদের অবৈধ অস্ত্র দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মিদের উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।

 

বুধবার রাঙামাটি জেলা আওয়ামী তাঁতী লীগের কর্মি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এসব কথা  বলেন।

 

তিনি আরো  আঞ্চলিক রাজনৈতিক দল থেকে ভয়ভীতি প্রদর্শন করছে, আওয়ামীলীগ করলে প্রাণে মেরে ফেলার হুমকী দিচ্ছে এবং ইতোমধ্যে কয়েক আওয়ামীলীগের নেতা কর্মিকে মেরে ফেলেছে, অপহরণ ও জখম করেছে। এতকিছুর পরও পাহাড়ে অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে আওয়ামীলীগের গ্রহনযোগ্যতা দিন দিন বেড়েই চলেছে। তাই  আজ এমন বাস্তবতায় বাংলাদেশ আওয়ামী তাঁতী লীগের রাঙামাটি জেলা শাখার সম্মেলন পার্বত্য এলাকায় শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সহায়ক হবে।

 

রাঙামাটিতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মি সম্মেলনে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী তাঁতী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মং উ চিং মারমা।

 

এতে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, কেন্দ্রীয় তাঁতী লীগের সহ সভাপতি ফজলুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দীন মোল্লা, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য সম্পাদক আবুল কাশেম। এতে প্রধান বক্তা ছিলেন, তাঁতী লীগের কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক মোন্তাজ উদ্দিন ভুঁইয়া। আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাখাওয়াৎ হোসেন রুবেল,  রাঙামাটি জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি নাসির তালুকদার, জেলা যুব মহিলা লীগের সভাপতি বেগম রোকেয়া,  কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সুজন, জেলা যুবলীগের তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীরসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কে.এম. শহীদুল্লাহ  কর্মি সম্মেলনের উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানে মংউচিং মারমাকে আহবায়ক ও বাবলা মিত্রকে সদস্য সচিব করে ৩১ সদস্যের রাঙামাটি জেলা তাঁতী লীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ