• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়ির বেতছড়িতে সেটলার কর্তৃক পাহাড়িদের জায়গা বেদখলের চেষ্টা ইউপিডিএফের নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Sep 2014   Tuesday

খাগড়াছড়ি সদর উপজেলাধীন কমলছড়ি ইউনিয়নের মধ্য বেতছড়িতে মঙ্গলবার সকালে সেটলার বাঙালি কর্তৃক পাহাড়িদের ভোগদখলীয় জায়গা বেদখলের চেষ্টায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে দাবি করা হয়, মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে ভুয়াছড়ি গুচ্ছগ্রামের ২০ থেকে ২৫ জনের একদল সেটলার মধ্য বেতছড়ির পাহাড়িদের ভোগদখলীয় জায়গা বেদখল করতে যায়। তারা নীতিময় চাকমার(৩৫) জুমক্ষেতের পার্শ্ববর্তী স্থান থেকে জঙ্গল কাটা শুরু করে। পরে খবর পেয়ে স্থানীয় পাহাড়িরা বাধা দিতে গেলে সেটলাররা উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে ও পাহাড়িদের উপর হামলার চেষ্টা চালায়। এ সময় সেটলাররা নীতিময় চাকমার বাড়িটি ভেঙে দেয়। বিবৃতিতে আারও বলা হয়, একটি শক্তিশালী মহলের প্রত্যক্ষ মদদে সেটলাররা বিভিন্নভাবে পাহাড়িদের জায়গা বেদখল প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এসবের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইলে সংঘবদ্ধভাবে পাহাড়িদের উপর হামলা চালানো হয়, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে ছাড়খার করে দেয়া হয়। যার ফলে সেটলাররা বার বার পাহাড়িদের জায়গা-জমি বেদখলে উৎসাহিত হচ্ছে। বিবৃতিতে অবিলম্বে জায়গা বেদখল চেষ্টাকারী সেটলারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সেটলারদের পার্বত্য চট্টগ্রাম থেকে সরিয়ে সমতলে সম্মানজনক পুনর্বাসন ও ভূমি বেদখল বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ