• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মাতৃভাষায় শিক্ষা চালুসহ ৫ দফা দাবিতে রাঙামাটির কতুকছড়িতে পিসিপি’র বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Sep 2014   Wednesday

মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালুসহ শিক্ষাসংক্রান্ত ৫ দফা বাস্তবায়নের দাবিতে বুধবার রাঙামাটির কতুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ইউপিডিএফের সমর্থিত সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের(পিসিপি) উদ্যোগে কতুকছড়ি বাজারস্থ মহাপ্র“ম উচ্চ বিদ্যালয় গেইট সংলগ্ন সমাবেশে পিসিপির জেলা শাখার সভাপতি বাবলু চাকমার সভাপতিত্বে বক্তব্যে দেন, পিসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জুপিটার চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক সর্বানন্দ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিনা চাকমা, পিসিপির জেলা শাখার সহ-সভাপতি কুমেন্টু চাকমা ও রাঙামাটি কৃষি ইনস্টিটিউটের ছাত্র অনিল চাকমা। সমাবেশ পরিচালনা করেন পিসিপির নানিয়ারচর সভাপতি অনিল চাকমা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ-মিছিল মহাপ্র“ম উচ্চ বিদ্যালয় গেইট সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে কতুকছড়ি বাজার প্রদক্ষিণ করে আবারও সেখানে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, সরকার আদিবাসীদের দাবি প্রত্যাখান করে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষারমান উন্নয়ন না ঘটিয়ে রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ চাপিয়ে দিচ্ছে।। শিক্ষার নামে পাহাড়িদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্র বন্ধ করতে হবে। অতীতে এভাবে পাহাড়িদের জমি-জমা কেড়ে নিয়ে হাজার হাজার পাহাড়ি মানুষকে উদ্বাস্তু করা হয়েছে। আমরা আর নিজ ভিটেমাটি ছেড়ে উদ্বাস্তু হতে চাই না। সমাবেশে সরকারের উদ্দেশ্য বক্তারা আরও বলেন, অবিলম্বে শিক্ষাসংক্রান্ত পাঁচ দফা দাবি মেনে নিতে হবে। পার্বত্য চট্টগ্রামে সব জাতিসত্তার মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা লাভের অধিকার নিশ্চিত করতে হবে। স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে জতিসত্তার প্রতি অবমাননাকর বক্তব্য বাদ দিতে হবে। পাহাড়ি জাতিসত্তার বীরত্বব্যঞ্জক কাহিনী ও সঠিক সংগ্রামী রাজনৈতিক ইতিহাস স্কুল-কলেজের পাঠ্যক্রমে অন্তর্ভূক্ত করতে হবে। বাংলাদেশের সব জাতিসত্তার সঠিক তথ্য সম্বলিত পরিচিতিমূলক রচনা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভূক্ত করতে হবে। পার্বত্য কোটা বাতিল করে পাহাড়িদের বিশেষ কোটা চালু করার দাবি জানান। তে হবে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ