• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ শিক্ষা সংক্রান্ত ৫ দফা বাস্তবায়নের দাবিতে গুইমারায় পিসিপির বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Sep 2014   Tuesday

অবিলম্বে সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ শিক্ষা সংক্রান্ত ৫ দফা বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সোমবার বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাহাড়ি ছাত্র পরিষদ মাটিরাঙ্গা থানা শাখাদপ্তর সম্পাদক ডালিম ত্রিপুরা স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,পিসিপি’র মাটিরাঙ্গা ও গুইমারা থানা শাখার যৌথ উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপির গুইমারা থানা শাখার সদস্য ও সমাবেশ আয়োজক কমিটির আহ্বায়ক সমর জ্যোতি চাকমা। পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা থানা শাখার অর্থ সম্পাদক অমল ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন গনতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক জিকু ত্রিপুরা, পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি বিপুল চাকমা, সাংগঠনিক সম্পাদক রতন স্মৃতি চাকমা ও পিসিপি’র গুইমারারা থানা শাখার অর্থ সম্পাদক উসাঅং মারমা। প্রেস বার্তায় অভিযোগ করা হয়, মাটিরাঙ্গা, গুইমারা সিন্দুকছড়িসহ বিভিন্ন স্থানে লোকজনকে সমাবেশে আসতে বাধা দেয় আইন-শৃংখলা বাহিনী এবং গাড়ি চলাচলেও বাধা সৃষ্টি করে। এরপরও বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন এলাকা থেকে ছাত্র-ছাত্রীসহ ৫ শতাধিক লোক অংশগ্রহণ করেন। বক্তারা সমাবেশে আসার বাধাদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ বলেন, সভা-সমাবেশ ও মিছিল-মিটিং করার অধিকার একটি সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। এতে বাধা দিয়েই গণতান্ত্রিক অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ করে চলেছে। বক্তারা পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে সংখ্যালঘু সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু করাসহ পিসিপি’র উত্থাপিত ৫ দফা দাবিনামা মেনে নিয়ে অবিলম্বে তা বাস্তবায়নের জন্য জোর দাবি জানান। এদিকে, গুইমারা সমাবেশে আসার পথে বাধাপ্রাপ্ত হয়ে রামগড় উপজেলার থৈচালা এলাকা থেকে একটি মিছিল বের করে পিসিপি’র রামগড় কলেজ শাখার নেতা-কর্মীরা। মিছিলটি রামগড় বাজার প্রদক্ষিণ করে সিনেমা হলের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে পিসিপি’র রামগড় কলেজ শাখার সদস্য ভবেশ ত্রিপুরা, প্রশান্ত ত্রিপুরা ও গণতান্ত্রিক যুব ফোরামের গোলাপ ত্রিপুরা বক্তব্য রাখেন বলে প্রেস বার্তায় দাবি করা হয়েছে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ