• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

বরকলে উৎসব মুখর পরিবেশে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জল উৎসব উদযাপন

পুলিন চাকমা, বরকল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Apr 2018   Monday

রাঙামাটির বরকল উপজেলায় মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) উদ্যোগে ঐতিহ্যবাহী জল উৎসব, রশি টানাটানি ও বাশেঁ উঠা প্রতিযোগিতা সোমবার উপজেলা খেলার মাঠে উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। 

 

জল উৎসব উদ্বোধন করেন মারমা সংস্কৃতি সংস্থা (মাসস), বরকল উপজেলা শাখার সভাপতি মংলাচিং মারমা। এসময় ২নং বরকল সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার মাসা মারমা, বরকল সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চিংহেন রাখাইন, বরকল মারমা কল্যাণ যুব সমিতির সভাপতি কায়গ্রীন মারমা, সাধারণ সম্পাদক রনি মারমা, সমিতির সদস্য মাপ্রু মারমা, নাইসাচিং মারমা, নাংরি রাখাইন, ব্যবসায়ী উজ্জল ত্রিপুরা, প্রুথোয়াই মারমা, মাসাউ মারমা, চাইল্যাতুলি গ্রামের কার্বারী মালাচিং মারমা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই উৎসব উপভোগ করেন।


জল উৎসবে নারী ও পুরুষের ১৫টি দল অংশ গ্রহণ করেন। রশি টানাটানি খেলায় পুরুষের ৩টি দল ও মহিলার ২টি দলসহ ৫টি দল খেলায় অংশগ্রহণ করে। এতে মাসাপ্রু মারমার দল চ্যাম্পিয়ন আর মাপ্রু মারমার দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। পুরুষ দলের প্রথোয়াই মারমার দল চ্যাম্পিয়ন আর কয়গ্রাীন মারমার দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। পিচ্ছিল বাশেঁ উঠা প্রতিযোগিতায় রনি মারমার দল বিজয়ী হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ