• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

কাপ্তাইয়ে জল উৎসব সম্পন্ন

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Apr 2018   Sunday

পুরানো বছরের জরাজীর্ণ, হিংসা, বিদ্বেষ ভুলে নতুন বছরকে বরণ করে নিতে কাপ্তাইয়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জলকেলী উৎসব রোববার অনুষ্ঠিত হয়েছে।


চিৎমরম বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গনে আয়োজিত সভায় জলকেলী উৎসব উদযাপন কমিটির আহবায়ক ও চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইসা অং মারমা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা। বিশেষ অতিথি ছিলেন ওয়াগ্গা বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল শহীদুল ইসলাম পিএসসি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব ক্যজহ্লা মারমা। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, চিৎমরম হেডম্যান প্রতিনিধি ক্যওসিং মং মারমা।


সভা শেষে অতিথিরা জলখেলার উদ্বোধন করেন। এর পর পরেই এক পাশে তরুণ অন্য পাশে তরুনীরা অবস্থান নিয়ে একে অপরকে জল ছিটানো শুরু হয়। এতে পুরানো বছরের সমস্ত জরাজীর্ণ ধুয়ে মুছে যায়। একটি সুন্দর আগামী দিনের প্রত্যাশায় এ জল ছিটানো হয়। জল খেলায় বিবাহিত নারী পুরুষ অংশ নিতে পারেন না। এ খেলায় শুধুমাত্র তরুণ-তরুণীরা অংশগ্রহণ করে থাকেন। জল খেলার পাশাপাশি চলে তরুণ-তরুনীদের একে অপরকে পছন্দ করার বিষয়টিও। পছন্দ হলে সে তরুণ তরুনীরা আগামী দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার একটি রীতিও প্রচলিত আছে এ উৎসবে। জল খেলা শেষে স্থানীয় আদিবাসী শিল্পীরা তাদের কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন সংগীত পরিবেশন করেন। জলখেলা অনুষ্ঠানে দেশী-বিদেশী অনেক পর্যটকের সমাগম ঘটেছে।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন “ধর্ম যার উৎসব সবার”। সাংগ্রাই উৎসব যদিও মারমা সম্প্রদায়ের, তবে এটি মারমাদের মধ্যে সীমাবদ্ধ নেই। এ জল উৎসব ধর্ম, বর্ণ, নির্বিশেষে পাহাড়ী-বাঙ্গালীর মিলন মেলায় পরিণত হয়েছে।


সভাপতির বক্তব্যে খ্যাইসা অং বলেন, সাংগ্রাই উৎসবে মারমারা নিজেদের তৈরী পোষাক পরে থাকে। কিন্তু অতি আধুনিকতার ছোয়ায় আমরা এখন বাজার থেকে জামা-কাপড় কিনে পড়তে হচ্ছে। এতে আমাদের ঐতিহ্য হারাতে বসেছে বলে তিনি মন্তব্য করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ